খানাকুলে বিজেপি নেতার রহস্যমৃত্যু নিয়ে আরামবাগ থানায় বিক্ষোভ
খানাকুলে বিজেপি নেতার রহস্যমৃত্যু নিয়ে আরামবাগ থানায় বিক্ষোভ
স্বাধীনতা দিবসের দিন খানাকুলে বিজেপি নেতা সুদর্শন প্রামাণিকের রহস্য মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি এবং দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় অভিযুক্ত করার প্রতিবাদে আরামবাগ থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন আরামবাগ এলাকার বিজেপির নেতা কর্মীরা। আরামবাগ থানার পাশাপাশি, বুধবার এই দাবিতে হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ ও গোঘাট থানায় বিক্ষোভ দেখান বিজেপির জেলা নেতৃত্ব।

এদিন আরামবাগের গৌরহাটির মোড় থেকে মিছিল করে আরামবাগ থানায় যায় বিজেপির বিক্ষোভকারীরা। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং খানাকুলে তাদের কর্মী খুনের নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়। হাজির ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ, ৩৯ নম্বর জেড পি মণ্ডল সভাপতি শুভেন্দু কোলে প্রমুখ। অন্যদিকে, গোঘাটে বিক্ষোভ দেখাতে আসা বিজেপি কর্মীদের রাস্তায় আটকানো হয় বলে অভিযোগ বিজেপির।
বিজেপি জেলা নেতৃত্ব জানায়, গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে খানাকুল নতীবপুর এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন সুদর্শন প্রামানিক। দুর্ঘটনায় পুলিশ প্রশাসন নিশ্চুপ। সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি।
বিজেপি জেলা নেতৃত্বের আরও দাবি, দোষীদের গ্রেফতার না করলে আমাদের আন্দোলন চলবে এবং আগামীদিনে আরও বড় আন্দোলনে যাব। এই খুনের প্রতিবাদে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে প্রত্যেক থানায় থানায় বিক্ষোভ দেখানো হল। সাধারণ মানুষকে যতক্ষণ না নিরাপদে নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য আন্দোলন চলবে।
এছাড়াও তারা জানান, আরামবাগ মহকুমা জুড়ে বিজেপির নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু পুলিশ বিজেপি কর্মীদের মিথ্যা কেশে ফাঁসিয়ে গ্রেফতার করছে।
{quiz_300}
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications