BJP: হাওড়ায় গণতন্ত্রের মৃত্যুবার্ষিকী পালন করল বিজেপি, এক অভিনব প্রতিবাদ

গণতন্ত্রের মৃত্যুবার্ষিকী পালন? হ্যাঁ। ঠিকই শুনছেন। এমন ঘটনাই ঘটেছে। সেই মৃত্যুবার্ষিকী আবার প্রথম নয়, পঞ্চম বার। এ যেন এক অভিনব প্রতিবাদ। হাওড়ায় বিজেপির নেতা কর্মীরা এমন প্রতিবাদই দেখালেন রবিবার।

গণতন্ত্রের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করল হাওড়া সদর বিজেপি। হাওড়া পুরনিগমের গেটের বাইরে এই অভিনব প্রতিবাদ দেখানো হল। কেক কেটে পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হল বিজেপির পক্ষ থেকে। কিন্তু কেন এই অদ্ভুত কর্মসূচি নিল হাওড়া জেলা বিজেপি?

BJP

জানা গিয়েছে, পাঁচ বছর আগে ঠিক আজকের দিনেই হাওড়া পুরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল। পাঁচ বছর কেটে গেলেও হাওড়া পুরনিগমের নির্বাচন আর হয়নি। তারই প্রতিবাদে এই অভিনব বিক্ষোভ বিজেপির। গত পাঁচ বছরেও নির্বাচন হয়নি হাওড়া পুরনিগমে। এটা গণতন্ত্রের পক্ষে চরম লজ্জার। এই দাবি বরাবর করে আসছে রাজ্যের বিরোধী শিবির।

আজ রবিবার ১০ ডিসেম্বর সকালে বিজেপি হাওড়া সদরের তরফ থেকে হাওড়া পুরনিগমের গেটের সামনে "গণতন্ত্রের ৫ম মৃত্যুবার্ষিকী" উপলক্ষে কেক কেটে অভিনব প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা উমেশ রাই, দলের প্রাক্তন কাউন্সিলর গীতা রাই সহ অন্যান্য নেতৃত্ব।

পুরসভা নির্বাচন ঘিরে একসময় রীতিমতো প্রশ্ন উঠেছিল। শেষ অবধি কলকাতা সহ রাজ্যের পুরসভাগুলিতে ভোট হয়৷ তৃণমূল জেতে প্রায় সব কটিতেই। কিন্তু হাওড়া পুরসভায় ভোট করানো সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের তরফ থেকেও চেষ্টা হয়েছিল। কিন্তু ভোট করানো যায়নি।

বালি পুরসভাকে প্রথম হাওড়া পুরনিগমের আওতায় আনার কথা বলা হয়। তারপরও ভোট করানো যায়নি। বিজেপির অভিযোগ, ডিলিমিটেশনের কথা এরপর ওয়ার্ডগুলির ক্ষেত্রে বলা হয়েছিল। তাও কোনও ওয়ার্ড পুনর্বিন্যাস হয়নি। ফলে সেই তিমিরেই রয়েছে হাওড়া পুরনিগমের কাজকর্ম ও ভোটের দিন স্থির করা।

বালি পুরসভা ও হাওড়া পুরনিগমে দীর্ঘ বছর হয়ে গেল ভোট হয়নি। এছাড়াও হাওড়া পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ করেছে। এত কিছুর পর প্রশ্ন একটাই। কবে নির্বাচন হবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+