Ram Navami 2024: হাইকোর্টের নির্দেশ উড়িয়ে অস্ত্র নিয়ে মিছিল হাওড়ায়, নেতৃত্বে বিজেপি প্রার্থী

রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মিছিল। রামনবমীর মিছিল করলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেই মিছিলে অস্ত্র হাতে হাঁটলেন বিজেপি কর্মীরা। এদিকে হাইকোর্ট অস্ত্র ছাড়া মিিছল করার কড়া নির্দেশ দিয়েছিল।

আজ রামনবমী উপলক্ষে মধ্য হাওড়া থেকে ঐতিহাসিক রামরাজতলা, রাম মন্দির পর্যন্ত এক বিরাট শোভাযাত্রা বের করা হলো। রামভক্তদের তরফ থেকে এই শোভাযাত্রা শামিল হয়েছেন বিজেপি রাজ্যের নেতৃত্ব উমেশ রায় তিনি হাতে তলোয়ার নিয়ে যোগদেন। বিভিন্ন ধরনের রামের ট্যাবলো সাজানো হয়েছে। এই মিছিলে বিজেপি হাওড়া আবার লোকসভা কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তী সামিল হন রাজ্য বিজেপি নেতৃত্বদের হাতে তলোয়ার দেখা যায়।

Ram Navami

হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিেয়ছে হাইকোর্ট। তবে অস্ত্র রাখা যাবে না মিছিলে। ২০০ জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে না। এরকম একাধিক নির্দেশিকা দিয়েই হাইকোর্ট রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন দাঙ্গা করে ভোট করাতে চাইছে বিজেপি। পাল্টা নরেন্দ্র মোদী গতকাল প্রচার মঞ্চ থেকে রামনবমী নিয়ে সুর চড়িয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন বাংলায় রামনবমী উদযাপন করতে না দেওয়ার চক্রান্ত করেছিল তৃণমূল কংগ্রেস। আদালতের অনুমতি নিয়ে বাংলায় রাম নবমী উদযাপন করতে হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য গতবার রাজ্যে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হাওড়া সহ একাধিক জায়গায় সংঘর্ষ তৈরি হয়েছিল। তার জেরে রীতিমতো ১৪৪ ধারা জারি করতে হয়েছিল হাওড়ায়। একাধিক দোকান বাজার পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। শুধু হাওড়া নয় রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। তারপরেই রামনবমীর মিছিল নিয়ে তৎপর হয় রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+