Lok Sabha Election 2024: প্রচারে বেরিয়ে মমতার মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী! এরপর...
Lok Sabha Election 2024: উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের পথেই ডা: রথীন চক্রবর্তী (Dr. Rathin Chakraborty)! হাওড়া লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী তিনি। একেবারে মাটি কামড়ে থেকে লড়াই করছেন রথীন চক্রবর্তী। প্রত্যেকদিনের মতো আজ শনিবারও প্রচারে বের হন।
প্রচারে (Lok Sabha Election 2024) বেরিয়ে একেবারে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়লেন ডা: রথীন চক্রবর্তী (Dr. Rathin Chakraborty)। হঠাত করেই রাজ্যের মন্ত্রীর বাড়িতে হাওড়ার বিজেপি প্রার্থী ঢুকছেন তা দেখে রীতিমত চমকে ওঠেন এলাকার মানুষজন। এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও কিছুটা হকচকিয়ে যান।

যদিও সেই সময় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। ফলে বাড়ি থেকে বেরিয়ে ফের প্রচারে মন দেন বিজেপি নেতা। বলে রাখা প্রয়োজন, শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রচার করেন বিজেপি প্রার্থী। মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাত করেই প্রচার গাড়ি থেকে নেমে অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়েন তিনি।
তিনি জানান, শুভ কাজে বিশিষ্ট ও শ্রদ্ধেয় মানুষদের নমস্কার করাটা আমাদের রীতি। সেটাই করেছি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু অরূপ রায়ের শুভেচ্ছা আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলাম বলে জানিয়েছেন ডাক্তার রথীন চক্রবর্তী।
অন্যদিকে মন্ত্রী অরূপ রায় জানান, রথীন চক্রবর্তীর সঙ্গে আমার দেখা হয়নি। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। ঠিক সময়ে এলে দেখা হত। তবে লড়াইয়ের ময়দানে নামার জন্য ওনার প্রতি শুভেচ্ছা রইলো। আর এই সৌজন্যবোধ রাজনীতি একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলে মত বিশ্লেষকদয়ের।
যদিও এমন সৌজন্য নতুন নয়! প্রচারে বেরিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসুর সঙ্গে দেখা করতে যান উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এমনকি প্রয়াত তৃণমূল নেতা অজিত পাঁজার বাড়িতেই যান তিনি। যেখানে তৃণমূল সরকারের মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা হয় তাপসের। কু-কথা, আক্রমণ ভোট বাজারে যখন প্রাধান্য পাচ্ছে সেই সময় সৌজন্যের অন্য ছবি দেখে বাংলার মানুষ। ফের একবার ভোট প্রচারে অন্য ছবি দেখলেন বাংলার মানুষ।
বলে রাখা প্রয়োজন, পঞ্চম দফায় আগামী ২০ মে নির্বাচন রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024)। একই সঙ্গে ভোট হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর,উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি লোকসভা কেন্দ্রে।












Click it and Unblock the Notifications