Lok Sabha Vote 2024: মুখোমুখি লকেট-অসীমা, ধনেখালিতে ধুন্ধমার, চোর-ডাকাত স্লোগানে তুমুল বিতণ্ডায় দুই নেত্রী

পঞ্চমদফার ভোটের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল ধনেখালি। তৃণমূল কংগ্রেস বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের তুমুল বিতণ্ডা। লকেটকে গো ব্যাক স্লোগান। লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে ডাকাত ,ডাকাত স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাল্টা অসীমা পাত্রকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে তাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধনেখালিতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস বিধায়ক অভিযোগ করেছেন তাঁদের ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়েছে ধনেখালিতে। ইচ্ছে করে অশান্তি তৈরি করছেন বিজেপি প্রার্থী। শান্তিপূর্ণ ভোট হচ্ছিল ধনেখালিতে।

Lok Sabha Vote 2024

অসীমা পাত্র অভিযোগ করেছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হারবেন বুঝতে পেরেই সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছে। হুগলির কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তিনি নিজে সবজায়গায় গিয়ে অশান্তি তৈরি করছেন। লকেট চট্টোপাধ্যায় ধনেখালি পৌঁছতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন।

ছেড়ে কথা বলেনি বিজেপি কর্মীরাও। তারাও পাল্টা অসীমা পাত্রকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন। অসীমা পাত্র ঘটনাস্থলে পৌঁছতেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমুল বচসা বাধে। লকেট চট্টোপাধ্যায় অসীমা পাত্রকে চোর বলে স্লোগান দিতে থাকেন। পাল্টা তৃণমূল কংগ্রেস বিধায়ক অসীমা পাত্রও বলতে শুরু করেন লকেটকে উদ্দেশ্য করে ডাকাত। এই নিয়ে চরম উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয়েছিল ধনেখালিতে।

কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেস বিধায়ক অসীমা পাত্র অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রসের ক্যাম্প অফিস ভেঙে দিয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং তাঁর সমর্থকরা। এদিকে সেখান থেকে সরাসরি নির্বাচন কমিশনকে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এলাকা ছেড়ে তিনি নড়বেন না। শেষ দেখে ছাড়বেন।

সকাল থেকেই হুগলির একাধিক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন আইপ্যাকের লোকেরা টাকা নিয়ে এলাকায় ঢুকেছে। তারা ভোট কিনতে চাইছে। রচনা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন লকেট। হুগলিতে এবার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি দাবি করেছেন এই ভোটের পরে রচনা বন্দ্যোপাধ্যায়ও বিজেপিতে যোগ দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+