বিরাট সন্দেশ ভাইফোঁটা, আশীর্বাদের জোরে ফের রানের ফুলকি ভিকে'র ব্যাটে
বিরাট সন্দেশ ভাইফোঁটা, আশীর্বাদের জোরে ফের রানের ফুলকি ভিকে'র ব্যাটে
ভাই ফোঁটার ' বিরাট ' আয়োজন। টি-টোয়েন্টি কাপে প্রথম জয়ের পর দ্বিতীয় ম্যাচ ভাইফোঁটার দিনে ছিল। তাই ফুড এক্সপার্ট মানস আয়োজন করেছিলেন অভিনব বিরাট ভাইফোঁটা ।

বিরাট কোহলিকে নিয়ে বিরাট সন্দেশ আর বিরাট থালি থাকছে। থাকছে বিরাটকে ফোঁটা দেওয়ার ব্যবস্থাও।আনুষ্কার কাছেও বিরাট সন্দেশ পৌঁছে দেবেন বলে জানাচ্ছেন উদ্যোক্তা। আর সেই ফোঁটার ফল যেন আবারও ঝলসে উঠল বিরাট ব্যাটে। আবার নট আউট তিনি। করলেন ৬৩ রান। ভারত ম্যাচ জিতল দুরন্ত ভাবে।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমার্ধে ভালোই বোলিং করছিলেন নেদারল্যান্ডসের বোলাররা। তবে দ্বিতীয়ার্ধে ঝোড়ো ব্যাটিং করে ভারত ২০ ওভারে তুলল ২ উইকেটে ১৭৯ রান। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচের পর এদিনও হাঁকালেন দুরন্ত হাফ সেঞ্চুরি।

রোহিত ৫৩ করে আউট হবার পর ভারত আর কোনও উইকেট হারায়নি। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের অবিচ্ছেদ্য জুটিতে ওঠে ৪৮ বলে ৯৫ রান। বিরাট চলতি টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় তথা টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের ৩৫তম শতরানটি পেলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ৩৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর কিং কোহলি অপরাজিত রইলেন ৪৪ বলে ৬২ রান করে। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও দুটি ছয়। টি ২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে ১ হাজার রান পূর্ণ করতে বিরাট আর ১১ রান দূরে দাঁড়িয়ে রইলেন।

দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। তিনি ভারতীয় ইনিংসের শেষ বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। বিরাট কোহলির ব্যাটিংয়ে মুগ্ধতা প্রকাশ করে সূর্য জানালেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ব্য়াটিং তিনি উপভোগ করছেন। এর আগে বিরাটও জানিয়েছিলেন, সূর্যর সঙ্গে পার্টনারশিপ তিনি উপভোগ করছেন। সূর্য যখন চালিয়ে খেলেন তখন তিনি উইকেটের অপর প্রান্ত আগলে রেখে অন্যরকম ভূমিকা পালন করেন। এদিন রোহিত ফিরতেই ব্যাট হাতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন কোহলি।












Click it and Unblock the Notifications