Bengal Panchayat Election 2023: দলবল নিয়ে স্ট্রংরুমের মধ্যে বিধায়ক নির্মল মাজি! গেট আটকে বিক্ষোভ

West Bengal Panchayat Election 2023: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচনের গণনা! ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই স্ট্রং রুমে ঢুকে বিতর্ক বাড়ালেন খোদ শাসকদলের বিধায়ক। আর তা নিয়ে একেবারে উত্তাল উলুবেড়িয়া-২ ব্লক। ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলের নেতা-কর্মীরা। এমনকি রাস্তা আটকে দলেও দীর্ঘ অবরোধ। কিন্তু কীভাবে বিধায়ক স্ট্রং রুমের মধ্যে ঢুকলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

জানা গিয়েছে, ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি স্কুলে উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের স্ট্রং রুম করা হয়েছে। সেখানেই রয়েছে শনিবার হয়ে যাওয়া ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের উলুবেড়িয়া দু-নম্বর ব্লকের বিভিন্ন বুথের ব্যালট বাক্স। বিরোধীদের অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে সেখানেই লোকজন নিয়ে ঢোকেন এলাকার বিধায়ক নির্মল মাজি। আঁটোসাটো নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন জনপ্রতিনিধি স্ট্রং রুমে ঢুকলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন বিরোধীদের।

Bengal Panchayat Election 2023

আর এরপরেই বিক্ষোভে সরব বিভিন্ন বিরোধী দলের নেতা-কর্মীরা। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সমস্ত দলের কয়েক হাজার কর্মী-সমর্থক স্ট্রংরুমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, অবিলম্বে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের বিডিও। প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ চলার পর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ।

কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই সেই নির্মল মাজি এই বিষয়ে সম্পূর্ণ স্পিকটি নট। এমনকি তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধু উলুবেড়িয়াতেই নয়, গণনার আগে স্ট্রংরুমগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাওড়ার ডোমজুড়ে আজাদ হিন্দ কলেজে স্ট্রং রুম করা হয়েছে। আর সেই কলেজের পিছনের একটি দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় ডোমজুড় থানার বিশাল পুলিশবাহিনী। যান র‍্যাফের সদস্যরাও।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরেও একই অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে বিডিওর বিরুদ্ধে রাতের অন্ধকারে ব্যালট বক্স পরিবর্তন করা হচ্ছিল বলে অভিযোগ। এমএন অ্যাকাডেমি স্কুল থেকে বেশ কিছু ব্যালট বাক্স নিয়ে আসা হচ্ছিল লালগোলার বিডিও অফিসে। আর তা রাতের অন্ধকারে নিয়ে আসা হচ্ছিল বলে অভিযোগ। আর সেই গাড়ি রাস্তায় দেখার পরেই সেটিকে আটকানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+