Bengal Panchayat Election 2023: বিজেপি-তৃণমূলের মুখে শুধুই 'উন্নয়ন', আঙুল দিয়ে 'অভাব' দেখাচ্ছে বামেরা

West Bengal Panchayat Election 2023: গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটের আর মাত্র কয়েকদিন! আর তা যত আসছে ততই ঝাঁঝালো হয়ে উঠছে বিরোধীরা। গত নির্বাচনের থেকে এবার যেন আরও বেশি প্রচারমুখী হয়ে উঠছে বাম-বিজেপি সহ সমস্ত বিরোধী শক্তিগুলিও।

শাসকদল তৃণমূলকে একচুলও জায়গা ছাড়তে নারাজ তাঁরা। যেমন ধরা পড়ল কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েত ( West Bengal Panchayat Election 2023) এলাকাতে বাংলার অন্যান্য জেলার মতো এই পঞ্চায়েত এলাকাও মেতে উঠেছে ভোট উৎসবে।

বিজেপি-তৃণমূলের মুখে শুধুই উন্নয়ন

বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা এবং ব্যানারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। এই গ্রাম পঞ্চায়েতে বুথের সংখ্যা ২৫ টি। এর আগে ছিল ২১ টি বুথ। গত পঞ্চায়েত নির্বাচনে ২১ টির মধ্যে তৃণমূল জিতেছিল ১৯ টি বুথে। বাকি ২ টি বুথে জয়ী হয়েছিল বিজেপি। পরে অবশ্য ১১৭ নং বুথের জয়ী বিজেপি প্রার্থী যোগদান করেন তৃণমূলে।

এবারও সেই জায়গা ধরে রাখতে মরিয়া তৃণমূল। আর তাই একেবারে জোরদার প্রচার চালানো হচ্ছে শাসকদলের তরফে। রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই চলছে প্রচার। ফ্লেক্স ও ব্যানারে ছয়লাপ গোটা এলাকা। যেখানে ধরা হচ্ছে রাজ্যে সরকারের নানান প্রকল্পের কথা। একদিকে যেমন এই পঞ্চায়েতকে নিজেদের হাতে রাখতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল, তেমনিই হাল ছাড়তে নারাজ বিরোধীরাও।

বিজেপি-তৃণমূলের মুখে শুধুই উন্নয়ন

বিজেপির তরফেও দলীয় প্রার্থীর প্রচারে কোনও জায়গা ছাড় রাখা হচ্ছে না। চলছে বাড়ি বাড়ি প্রচার। রাজ্য সরকারের পাল্টা কেন্দ্র সরকারের নানান প্রকল্পকে হাতিয়ার করেই চলছে প্রচার। অন্যদিকে হুগলির কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার নতুন উদ্দীপনায় লড়তে চলেছে বাম শিবির।

গত বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল একাধিক কম বয়সী ছেলে মেয়েদের প্রার্থী করেছিল বামফ্রন্ট। তাতে ভোট বাক্সে তেমন লাভ না হলেও মানুষের মনে দাগ কেটেছিল বাম শিবির। সেই কথা মাথায় রেখে একাধিক যুব কর্মীদের প্রার্থী করেছে দল। প্রচারে বামফ্রন্টের হাতিয়ার সরকারি সমস্ত প্রকল্পের বেনিয়ম এবং নিয়োগ দুর্নীতি।

বিজেপি-তৃণমূলের মুখে শুধুই উন্নয়ন

পাশাপাশি এই এলাকায় রয়েছে জলের সমস্যা। সেগুলোকেই সামনে রেখে প্রচার চালাচ্ছে তারা। বাড়ি বাড়ি প্রার্থী নিয়ে চলছে প্রচার। বামফ্রন্টের তরফে শুধু দেওয়াল লিখন নয়, ফ্লেক্স এবং ফেস্টুনে ভরিয়ে তুলেছে এলাকা। এলাকা জুড়ে লাগানো হয়েছে লাল পতাকা। যা টেক্কা দিচ্ছে শাসক দলকেও। এক কথায় বলা যেতে পারে প্রচারে এখন অনেকটাই এগিয়ে বিরোধী শিবির গুলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+