Bengal Panchayat Election 2023: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা, অস্বস্তিতে তৃণমূল

West Bengal Panchayat Election 2023: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা! হুগলির পান্ডুয়াতে রোড শো এবং সভা ছিল তাঁর। আর তার আগেই এক ব্যক্তি অভিষেককে কালো পতাকা দেখাতে থাকেন। আর যা ঘিরে রীতিমত অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এমনকি প্রশ্নের মুখে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নিরাপত্তাও। পঞ্চায়েত নির্বাচনের ( Bengal Panchayat Election) বাকি আর মাত্র কয়েক ঘন্টা! প্রচারের একেবারে শেষলগ্নে ঝড় তুলছেন ডান-বাম সমস্ত রাজনৈতিক দলই। পর এক জায়গাতে প্রচার সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা,

সেই মতো আজ বুধবার বেশ কয়েকটি সভা ছিল তাঁর। আর তা শেষ করে হুগলির পান্ডুয়াতে সভা এবনবগ রোড শো করার কথা ছিল অভিষেকের। আর তা ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, এলাকার বিভিন্ন বাড়ির ছাদ-বারান্দা থেকেও বহু মানুষ অভিষেককে একবার চাক্ষুষ করবেন বলে ভিড় জমান।

তেমনই পান্ডুয়ার কলবাজারে একটি বাড়ির ছাদ থেকে হঠাত করেই এক ব্যক্তি কালো পতাকা দেখাতে থাকেন। অভিষেক পৌঁছানোর পরেই এই ঘটনা ঘটে। যদিও সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যক্তিকে ছাদ থেকে সরিয়ে নিয়ে যান। কেড়ে নেন কালো পতাকাটিও। তবে ওই ব্যক্তি কেন অভিষেককে কালো পতাকা দেখাচ্ছিলেন তা স্পষ্ট নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও পরে নির্ধারিত সময়েই ওই রোড শো শুরু হয়।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে নবজোয়ার কর্মসূচি চলেছে। আর সেই কর্মসূচি চলাকালীন নানা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি বাঁকুড়াতে তাঁকে লক্ষ্য করে চোর স্লোগানও দেওয়া হয়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করার সময় পাশ দিয়ে কেউ চোর চোর স্লোগান দেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে গলিতে ঢুকে অভিযুক্তকে খুজতে ঢোকে পুলিশ। যান অভিষেকও। যদিও এই ঘটনায় কাউকে ধরা যায়নি। তবে এদিন যেভাবে কালো পতাকা অভিষেককে দেখানো হয়েছে তা মোটেই কাম্য নয় বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা,

এর পিছনে বিজেপি যোগ পাচ্ছেন তাঁরা। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে পাল্টা দাবি করা হয়েছে। তবে সর্বোচ্চ নিরাপত্তা পান অভিষেক। কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। আর এর মধ্যে কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+