দলের কর্মীদের কাছেই তোলাবাজি, গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, অস্বস্তি বাড়ল দিলীপদের
দলের কর্মীদের কাছেই তোলাবাজি, গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, অস্বস্তি বাড়ল দিলীপদের
একুশের আগে অস্বস্তি বাড়ল দিলীপ ঘোষদের। দলের কর্মীদের কাছ থেকেই টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির মণ্ডল সভাপতিকে। হাওড়ার বিজেপির বালি-১ মণ্ডল সভাপতি রাজা গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিস। নিউ দিঘায় গা ঢাকা দিয়েছিলেন নেতা। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

দলের কর্মীদের কাছে তোলাবাজি
দলের কর্মীদের কাছেই তোলাবাজি করতেন হাওড়া বিজেপি বালি-১ মণ্ডল সভাপতি রাজা গোস্বামী। ঘূর্ণিঝড় আম্ফানে বাড়ি ভেঙে যাওয়ায় বিজেপি নেতার কাছে ক্ষতিপূরণের টাকা চেয়েছিলেন সৌরভ পাল নামে এক বিজেপি কর্মী। সেই টাকা পাইয়ে দেওয়ার পরিবর্তে আরও ১০ লক্ষ টাকা চেয়ে বলেন বিজেপি মণ্ডল সভাপতি। এবং ১০ হাজার টাকা নেওয়া হয়। পুলিসের কাছেও এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি।

অরূপ রায়ের কাছে অভিযোগ
বিজেপির মণ্ডল সভাপতির এই আচরণে ক্ষুব্ধ বিজেপি নেতা সরাসরি অরূপ রায়ের দ্বারস্থ হয়েছিলেন। বিজেপি নেতার বিরুদ্ধে কোনও রকতম পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন সৌরভ পাল নামে ওই বিজেপি কর্মী। তারপরেই পুলিস তৎপর হয়ে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে। নিউ দীঘা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত নেতাকে।

বিজেপি নেতার সাফাই
ধৃত বিজেপি নেতা দাবি করেছেন তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তাঁর বিরুদ্ধে যে ব্যক্তি অভিযোগ করেছেন তিনি বিজেপির সদস্যই নন। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিযোগে সঠিক তথ্য পুলিসের কাছে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

অস্বস্তি বাড়ল দিলীপদের
হাওড়াতেই আম্ফানের টাকা দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন দিলীপ ঘোষরা। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। কিন্তু ঠিক একুশের ভোটের আগে দলেরই নেতার বিরুদ্ধে এই ধরনের তোলাবাজির অভিযোগে একটু অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?










Click it and Unblock the Notifications