অমৃত ভারত স্টেশন প্রকল্পে বদলে যাচ্ছে বালি স্টেশন! ছবি দেখলে চমকে উঠবেন

Amrit Bharat Station Scheme: অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশজুড়ে একাধিক স্টেশনের মান উন্নয়ন করা হচ্ছে। একেবারে নতুন ভাবে তৈরি করা হচ্ছে স্টেশনগুলিতে। এই প্রকল্পের অধীনে শিয়ালদহ সহ বাংলার একাধিক স্টেশন আছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ক্রমশ বদলে যাচ্ছে হাওড়ার বালি রেলওয়ে (Bally railway station) স্টেশনটিও।

একেবারে ব্যাপক পরিবর্তন (Amrit Bharat Station Scheme) করা হচ্ছে। আর সেই ছবিই ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়। আর তা তুলে ধরা হল এই প্রতিবেদনে। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের প্ল্যাটফর্মের মেঝে সংস্কার, শেড নির্মাণ ছাড়াও গাড়ি পার্কিং, এলাকার উন্নয়ন, বিদ্যুৎ শক্তি কমানোর জন্য অত্যাধুনিক হাই সুইপ বিএলডিসি ফ্যান এবং গ্লো সাইন বোর্ডের ব্যবস্থা করা হবে।

Amrit Bharat Station Scheme

মোট ৬৬ হাজার ৭৪০ বর্গমিটার এলাকা জুড়ে এই রূপান্তর করা হচ্ছে। আর এই কাজের জন্যে ইতিমধ্যে কয়েকশ কোটি টাকা বরাদ্দ করেছে রেলমন্ত্রক। বালি রেলওয়ে স্টেশনের (Bally railway station) পুনরুজ্জীবন শুধুমাত্র সৌন্দর্যবৃদ্ধির জন্য নয়, স্টেশনের ঐতিহাসিক তাৎপর্য রক্ষা করে। আর তাই স্টেশনে আধুনিক এবং দক্ষ রেলওয়ে হাব তৈরি করার প্রস্তাব রয়েছে।

উন্নত পরিকাঠামো এবং রেলওয়ে স্টেশন এলাকা স্থানীয় ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ফলে স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতাদেরও এতে সুবিধা হবে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে বালি স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে হাওড়া-বর্ধমান মেইন লাইন এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইনে অবস্থিত বালি রেলওয়ে স্টেশনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। শুধু তাই নয়, হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন হিসেবে কাজ করে। ফলে এই স্টেশনে অমৃত ভারত স্টেশন স্কিমের মূল নীতি, পরিবেশগত স্থায়িত্বের সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয় ঘটবে বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) অধীনে স্টেশনগুলিতে থাকবে সমস্ত আধুনিক ব্যবস্থা। যেমন আধুনিক ওয়েটিং রুম সহ ওয়াই ফাইয়ের ব্যবস্থা যেমন থাকবে তেমন থাকবে রেল স্টেশনেও ব্যবসা সংক্রান্ত বৈঠক করার জন্যে আধুনিক বোর্ডরুমও তৈরি করা হবে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের

হাওড়া ছাড়াও ক্যানিং, দিঘা সহ একাধিক স্টেশনও রয়েছে।অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) অধীনে সেই সমস্ত স্টেশনেরও মান উন্নয়নের কাজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+