ভিড়ের মধ্যে ব্যাগ উধাও! বাস ঢুকল হাওড়ার থানায়, ঘটনায় হৈচৈ
ভীড় বাসের মধ্যে উধাও এক যাত্রীর ব্যাগ। যাত্রী সহ গোটা বাসই তুলে আনা হলো থানায়। আটক বাসের চালক, কন্ডাক্টর ও হেল্পার। এই ঘটনায় হৈচৈ পড়ে যায় বাসের মধ্যেই। মঙ্গলবার সকালে হাওড়ার মুন্সিরহাটের বাসে ঘটে ওই ঘটনা।
এরপর মহিলা যাত্রীদের চেঁচামেচিতে সহযাত্রীরা সকলে এগিয়ে যান। জগৎবল্লভপুর থানায় ফোন করেন বাসের যাত্রীরা। পুলিশ এসে যাত্রী বোঝাই বাস নিয়ে সোজা থানায় নিয়ে যায়। যার ব্যাগ হারিয়েছে সেই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই মহিলার দাবি, তিনি কাপড় বোনার কাজ করেন। এদিন বীরভূম থেকে হাওড়ার মাজুতে বাপের বাড়ি যাচ্ছিলেন। হাওড়ার সলপ মোড় থেকে মুন্সিরহাটের বাসে উঠেছিলেন। ভিড় থাকায় বাসের কন্ডাক্টর এবং খালাসি ব্যাগটি নিয়ে ভিতরে রেখে দেন। কিন্তু বাস থেকে নামার সময় মহিলার ব্যাগটি তাঁরা দিতে পারেননি বলে অভিযোগ।

ব্যাগে সামান্য কিছু গয়না, কাপড় বোনার দামী শাড়ি, কাপড়জামা-সহ বেশ কিছু জিনিস ছিল। সব হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা ওই মহিলার। যাত্রীদের আবেদনেই পুলিশ বাস নিয়ে চলে যায় জগৎবল্লভপুর থানায়। ঘটনায় পুলিশ আটক করে বাসের চালক কন্টাক্টর ও হেল্পারকে।












Click it and Unblock the Notifications