Lok Sabha Election 2024: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, ফিরিয়ে আনবই! হুঙ্কার শাহের
Lok Sabha Election 2024: পাক অধিকৃত কাশ্মীর (PoK) ভারতের অংশ, আর তা আমরা ছিনিয়ে আনা হবেই! বাংলার দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে চাঞ্চল্যকর দাবি অমিত শাহের। একই সঙ্গে এই ইস্যুতে কড়া ভাষায় বিরোধীদেরও আক্রমণ শানান।
শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে আজ সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। আর সেই সভা থেকেই পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ তুলে ধরলেন। কীভাবে ভূস্বর্গের পরিস্থিতি বদলে যাচ্ছে তাও তুলে ধরলেন।

গত কয়েকদিন ধরে লাগাতার উত্তাল পাক অধিকৃত কাশ্মীর! আজাদি চেয়ে মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পাক প্রশাসনের। আর সেই প্রসঙ্গ তুলেই বিরোধীদের আক্রমণ শানালেন অমিত শাহ। বলেন, আজ পাক অধিকৃত কাশ্মীর (PoK)-এ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। কাশ্মীরে নয়, এখন সেখানে মানুষ পাথর ছুঁড়ছে। পাক অধিকৃত কাশ্মীরে মানুষ হরতাল করছে, আজাদিরকথা বলছেন। কাশ্মীরে এখন এই সমস্ত অতীত। আর তা ৩৭০ ধারা রদ করার ফলেই সম্ভব হয়েছে বলে দাবি অমিত শাহের।
এদিন এই ইস্যুতেও রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। একই সঙ্গে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া সঠিক ছিল কিনা তা নিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। কিন্তু রাহুল গান্ধীরা তা করতে চাননি। রক্ত বন্যা বয়ে যাবে বলে বিরোধীতা করেছিল। কিন্তু পাঁচ বছর হয়ে গিয়েছে। কোনও রক্তের বন্যা বয়ে যায়নি বলে মন্তব্য শাহের।
শুধু তাই নয়, এই প্রসঙ্গে কংগ্রেস নেতাদের লক্ষ্য করে তিনি আরও বলেছেন, 'মণিশঙ্কর আইয়ারের মতো কংগ্রেস নেতারা বলছেন যে এটি করা উচিত নয় কারণ তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। আমি বলতে চাই পাক অধিকৃত কাশ্মীর ভারতের একটি অংশ এবং আমরা তা ফিরিয়ে আনবই।
#WATCH | While Speaking at West Bengal's Serampore public meeting, Union Home Minister Amit Shah says, "When INDI alliance was ruling, strikes used to happen in our part of Kashmir, see the effect of PM Modi, now, strikes happen in PoK. Earlier slogans of Azadi, stone pelting… pic.twitter.com/kVM6pZAVzG
— ANI (@ANI) May 15, 2024
বলে রাখা প্রয়োজন, গত নির্বাচনে বিপুল জয়ের পরেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় মোদী সরকার। এরপর কার্যত কড়া হাতে পরিস্থিতি সামাল দেয়। আর তা তুলে নেওয়ার পর উপত্যাকায় প্রথম নির্বাচন হচ্ছে। চতুর্থ দফায় সে রাজ্যের একাধিক আসনে নির্বাচন হয়েছে। দেখা গিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোটে অংশ নিয়েছেন। প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। যা গত তিন দশকে রেকর্ড বলছে নির্বাচন কমিশন।
আর সেই কাশ্মীরের ছবিই বাংলার সামনে তুলে ধরে বিরোধীদের একহাত নিলেন মোদী ডেপুটি। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে বিরোধীদের এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications