আমতার সভা থেকে একের পর এক 'প্রতিশ্রুতি'! মা-মাটি-মানুষের নতুন ব্যাখ্যা অমিত শাহের
বনগাঁর পরে হাওড়ার আমতার সভা থেকেই একই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, চতুর্থ দফা নির্বাচনের পর সারা দেশে ২৭০ আসন নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপি। মঙ্গলবার আমতার বেতাই জয়ন্তী ফুটবল মাঠের জনসভায় তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।
অমিত শাহ এদিন প্রথমেই বাংলার দেবদেবীর প্রতি প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, চার দফার পরে ২৭০ আসন নিশ্চিত আর সপ্তম দফা নির্বাচনের পর চারশো আসন নিশ্চিত হয়ে যাবে। সিএএ প্রসঙ্গে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন, সিএএ আপনার ঠাকুরমা আটকাতে পারবে না। তবে এদিন বক্তব্যের পুরোটাই ছিল চাঁচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ।

- মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা
সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত শাহ বলেন, মা মাটি মানুষ মানে, এ রাজ্যে মোল্লা, মাদ্রাসা আর মাফিয়া। কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম বদল করে এ রাজ্যে চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি চিনি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাটমানি আখ্যা দিয়ে বলেন, হাওড়ার জড়ির হাট বন্ধ করে দিয়েছে এরা। বিজেপি ক্ষমতায় এলে তা নতুন করে শুরু করবে।
- তৃণমূলকে নিশানা
তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা উলুবেড়িয়ার খালগুলি বুজিয়ে দিয়ে কামাচ্ছে। বিজেপি জিতলে তা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে। প্রসঙ্গত কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আমতায় জনসভায় করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিলেন।












Click it and Unblock the Notifications