সীমান্ত জেলা সেই মুর্শিদাবাদ যোগ, কলকাতার কাছেই গোপন ডেরা থেকে গ্রেফতার দুর্ধর্ষ জঙ্গি
রাজ্যে ফের জঙ্গি ডেরার হদিশ। এবার একেবারে কলকাতার একেবারে কাছেই গঙ্গার ওপারে সন্ধান মিলল গোপন জঙ্গি ডেরার। হুগলির দাদপুর থেকে গ্রেফতার করা হয়েছে আল কায়দা জঙ্গি নসিমুদ্দিন শেখকে। কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়েছিল।
এবারও মিলেছে সেই মুর্শিদাবাদ যোগ। ধৃত জঙ্গি নসি মুদ্দিন শেখ আস লে মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা। সেখান থেকে পালিয়ে এসে হুগলির দাদপুরে আত্মীয়ের বাড়িতে ডেরা গেরেছিল সে। প্রায় ১ বছর ধরে পলাতক ছিল সে। হন্যে হয়ে তাকে খুঁজছিল পুলিশ।

পুলিশের নাকের ডগায় যে ঘাপটি মেরে বসেছিল এই দুর্ধর্ষ জঙ্গি তা আঁচ করে উঠতে পারেনি গোয়েন্দারা। তারপরেই গোপন সূত্রে খবর পেয়ে হুগলির দাদপুরে তাঁর আত্মীয়ের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তারপরেই তল্লাশি চালিয়ে গ্রেফতার করে এই দুর্ধর্ষ জঙ্গিকে।

ধৃত জঙ্গির বয়স ৩১ বছর। সে আলকায়দার বাংলা কন্টিনেন্টের হয়ে কাজ করছিল। পশ্চিমবঙ্গের মডিউলের জন্য কাজ করত সে। আলকায়দার আদর্শ ছড়িয়ে দিতেই কাজ করত সে। অনেকটা স্লিপিং সেলের মতই গোপনে নিঃশব্দে কাজ চালিয়ে যেত। গত এক বছর ধরে তাকে ধরার চেষ্টা করছিল এসটিএফ। অবশেষে তাকে গ্রেফতার করা গিয়েছে।












Click it and Unblock the Notifications