ফের আক্রান্ত তৃণমূল প্রার্থী নাজিমুল করিম, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল স্বপন দাশগুপ্তের এজেন্টকে

সকাল থেকে উত্তেজনার খবর। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। কোথাও বোমাবাজির খবর তো আবার কোথায় ভয় দেখানোর অভিযোগ। হুগলিতে একের পর এক জায়গা থেকে প্রার্থীদের মারধরের খবর সামনে আসছে।

সকাল থেকে উত্তেজনার খবর। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। কোথাও বোমাবাজির খবর তো আবার কোথায় ভয় দেখানোর অভিযোগ। হুগলিতে একের পর এক জায়গা থেকে প্রার্থীদের মারধরের খবর সামনে আসছে।

বিজেপি-তৃণমূল দুই রাজনৈতিক দলের প্রার্থীরাই প্রহৃত হতে হচ্ছে বলে খবর। দফায় দফায় আক্রান্ত হতে হল তৃণমূল প্রার্থীকে। খোদ কেন্দ্রীয় বাহিনীর সামনে প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তি খানাকুলে।

দফায় দফায় আক্রান্ত তৃণমূল প্রার্থী!

দফায় দফায় আক্রান্ত তৃণমূল প্রার্থী!

খানাকুলের চিংরায় ফের আক্রান্ত তৃণমূল প্রার্থী নাজিমুল করিম। মঙ্গলবার সকালে খানাকুলের একটি বুথে গিয়ে আক্রান্ত হতে হয় নাজিমুলকে। বিজেপি কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। একেবারে কাঠ নিয়ে এসেও মারধর করা হয়। জানা যাচ্ছে, খানাকুলের একটি বুথে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী। সেখানে বুথ থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তৃণমূল প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে, বিজেপি সমর্থকরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। একেবারে বাঁশ দিয়ে বেধড়ক মার বলে জানা যাচ্ছে। আহত প্রার্থী। এরপর ফের আক্রান্ত হতে হয় নাজিমুলকে।

চিংরায় আসতেই তৃণমূল প্রার্থীকে হুমকির অভিযোগ

চিংরায় আসতেই তৃণমূল প্রার্থীকে হুমকির অভিযোগ

দুপুরে চিংরায় পৌঁছন তৃণমূল প্রার্থী নাজিমুল করিম। সেখানে পা রাখতেই বিজেপি কর্মীরা তাঁর দিকে তেড়ে আসে বলে অভিযোগ। এমনকি কেন্দ্রীয় বাহিনীর সামনেই তাকে ফের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি, দ্রুত এলাকা ছাড়ার জন্যে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা,। তৃণমূলের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। পালটা বিজেপির দাবি, এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিন্তু অশান্তি করতেই তৃণমূল প্রারত্থী সেখানে এসেছেন বলে খবর।

আক্রান্ত বিজেপি প্রার্থী এজেন্ট!

আক্রান্ত বিজেপি প্রার্থী এজেন্ট!

হামলা-পালটা হামলার অভিযোগ! আক্রান্ত বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট। তারকেশ্বরে স্বপন দাশগুপ্তর পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে বুথে ঘোরার সময় এই হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা।

'জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়'

'জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়'

মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, 'বহিরাগত বিজেপির বক্তব্য, বাংলার নাকি বিজেপি মডেল চাই। অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম-সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ঘুম ছুটেছে বিজেপির। আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷'

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার তোপ

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার তোপ

এদিন এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় দাঁড করিয়ে লেখেন, 'কেন্দ্রীয় বাহিনীর নির্মম অপব্যবহার অব্যাহত রয়েছে। আমরা বারবার এই সমস্যা উত্থাপন করা সত্ত্বেও, নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। টিএমসি ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর জন্য এবং একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ইউনিফর্মের অপব্যবহার করা হচ্ছে।'এর আগে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছিলেন, 'বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন - নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।' এদিকে বিভিন্ন অভিযোগের মাঝেও তৃণমূলের তরফে দাবি, প্রথম এবং দ্বিতীয় দফায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস৷ তৃতীয় দফাতেও এগিয়ে থাকবে ঘাসফুল শিবির৷ জয়ী হবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+