কোন অংশে কম ছিলাম! দিলীপকে বিস্ফোরক চিঠি লিখে দল ছাড়লেন প্রভাবশালী এই নেতা

বিজেপিতে বিদ্রোহ অব্যাহত! সোমবার থেকে প্রার্থী বদলের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হেস্টিংস। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল থেকে আসা লোক নয়, এলাকার পুরানো বিজেপি নেতাদের প্রার্থী করতে হবে।

বিজেপিতে বিদ্রোহ অব্যাহত! সোমবার থেকে প্রার্থী বদলের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হেস্টিংস। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল থেকে আসা লোক নয়, এলাকার পুরানো বিজেপি নেতাদের প্রার্থী করতে হবে।

কর্মীদের বিক্ষোভ সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয়। ভোটের আগে এই ক্ষোভ-বিক্ষোভে অস্বস্তিতে বিজেপি শিবির। আর এই অবস্থায় দলের আরও অস্বস্তি বাড়ালেন বিজেপি রাজ্য কমিটির এক সদস্য! ভোটের আগে এই নেতার দল ছাড়া দলকে কিছুটা হলেও সমস্যা ফেলবে। এমনটাই মনে করা হচ্ছে।

বিজেপি ছাড়লেন ভাস্কর ভট্টাচার্য

বিজেপি ছাড়লেন ভাস্কর ভট্টাচার্য

বিজেপি রাজ্য কমিটির সদস্য ছিলেন ভাস্কর ভট্টাচার্য। হুগলি জেলার প্রাক্তন সভাপতি হিসাবেও দলকেও এগিয়ে নিয়ে গিয়েছেন। বিজেপি সূত্রের খবর, চাঁপদানী অথবা শ্রীরামপুরে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু এবার বিজেপি তাঁকে মনোনয়ন দেয়নি। উলটে শ্রীরামপুরে বিজেপি প্রার্থী করা হয়েছে কবীর শংকর বসুকে। এমনকি চাঁপদানীতে প্রার্থী করেছে দিলীপ সিংকে। এরপরেই ক্ষোভ উগরে দেন ভাস্করবাবু। দিলীপ ঘোষকে দেন চিঠি। আর সেই চিঠি লিখে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন এই বিজেপি নেতা।

সমস্ত দায়িত্ব থেকে নিজেকে মুক্তি করলাম

সমস্ত দায়িত্ব থেকে নিজেকে মুক্তি করলাম

দিলীপ ঘোষকে লেখা চিঠিতে বিস্ফোরক ভাস্করবাবু। তিনি লেখেন, শ্রীরামপুর, চাঁপদানির প্রার্থীদের থেকে কোনও অংশে কম নই। দল যে দায়িত্ব দিয়েছিল তা গত ২১ বছর ধরে নিষ্ঠার সঙ্গে করে এসেছি। কিন্তু শেষবেলাতেও দল তাঁকে প্রার্থী করল না। আর সেই কারনেই সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা ভাস্কর ভট্টাচার্যের। তিনি বলেন, ''তাই আর পার্টির সঙ্গে থেকে মানসিক ভাবে কাজ করার ক্ষমতা নেই আমার । দলের আদর্শ বইয়ের পাতাতেই হয়েছে এখন আর কিছু নেই । এখনই রাজনৈতিক সন্ন্যাস নিতে চাই না । আগামী দিনে নতুন কিছু চিন্তা ভাবনা করছি ।'' অন্য কোনও দলে তিনি কি যাচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।

সবাইকে প্রার্থী করা সম্ভব নয়

সবাইকে প্রার্থী করা সম্ভব নয়

কলকাতায় বিজেপি দফতরে কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। বলেন, সংসার আরও বড় হয়েছে। শুধু তাই নয়, বাংলায় বিজেপির পায়ের মাটি শক্ত হয়েছে। এই অবস্থায় বিধানসভা নির্বাচনে বাংলার ক্ষমতায় আসছে বিজেপিই, এমনটাই মনে করেন দিলীপ ঘোষ। আর সেই কারনেই সবাই প্রার্থী হতে চাইছেন। আর তা কখনই সম্ভব নয় বলে জানিয়েছেন বিজেপিত সর্বভারতীয় সভাপতি।

সম্ভবত প্রার্থী বদল হচ্ছে না

সম্ভবত প্রার্থী বদল হচ্ছে না

দিলীপ ঘোষ বলেন, যে সমস্ত জায়গায় প্রার্থী করা হয়েচে তা ভেবে চিনতেই করা হয়েছে। এমনকি, সেখান থেকে তাঁরা জিতবেন বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতির। তবে প্রার্থী বদল হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে যে সমস্ত জায়গা প্রার্থী নিয়ে ক্ষোভ, বিক্ষোভ চলছে নিচুতলার কর্মীদের মধ্যে সেই সমস্ত জায়গায় তাঁদের দাবি বিজেপি মানছে না বলেই খবর। অর্থাৎ বদল করা হচ্ছে না কোনও প্রার্থীকে। কিন্তু যেখানে এতা ক্ষোভ সেখানে যদি প্রার্থী বদল করা না হয় তাহলে চাপ বাড়তে পারে বলে আশঙ্কা। দিলীপবাবু বলেন, "যেহেতু বিজেপির জেতার সম্ভাবনা অনেক বেশি, তাই টিকিট নেওয়ার লোকের সংখ্যাও বেশি। সবার মনেই ইচ্ছা আছে টিকিট পাওয়ার। তাঁরা সহজে বিধায়ক হতে পারবেন বলে মনে করছেন।" এর পর বিজেপির রাজ্য সভাপতি বলেন, "কিন্তু সবাইকে তো টিকিট দেওয়া সম্ভব নয়। পার্টি যাকে যোগ্য মনে করছে তাঁকে টিকিট দিচ্ছে। অনেকের এটা মেনে নিতে দেরি হচ্ছে। তাই এই ক্ষোভ-বিক্ষোভ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+