ভোটে জিতে সংসদে হাওড়ার বঞ্চনার কথা তুলে ধরবেন সব্যসাচী

হাওড়া লোকসভা কেন্দ্রে বামেরা প্রার্থী ঘোষণা করেছে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে সিপিএম। তৃণমূল ও বিজেপি দুই দলের বিরুদ্ধেই তাঁর লড়াই। হাওড়ার বঞ্চনার কথা তুলে ধরতে চান তিনি।

হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ তিনি এই কেন্দ্রের গত দুই বারের সাংসদ। এবারও দল তাঁর উপরেই ভরসা রেখেছে। বিজেপির থেকে প্রার্থী হয়েছেন রথীন চক্রবর্তী। দুই দলই প্রচার শুরু করে দিয়েছেন হাওড়ায়। এবার সিপিএমও তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল।

Sabyasachi Chatterjee

সব্যসাচী চট্টোপাধ্যায় প্রচারের কাজ শুরু করে দিয়েছেন। বাম প্রার্থী বলেন, "ব্যক্তি প্রসূন বন্দ্যোপাধ্যায়, ব্যক্তি রথীন চক্রবর্তীর বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই বিজেপি এবং তৃণমূল এই দুই রাজনৈতিক দলের নীতির বিরুদ্ধে। আমাদের প্রতীক কাস্তে হাতুড়ি তারা। সেই প্রতীক দেখেই মানুষ আমাদের আশীর্বাদ করবেন।"

প্রচারে নেমে এমনই মন্তব্য করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, "নির্বাচন আমাদের কাছে প্রাত্যহিক জীবনের একটা লড়াই সংগ্রামের মতো। যেটা মানুষের জন্য আমাদের লড়াই এবং এই লড়াই জয়ের জন্যই করি। আমাদের লড়াই বামপন্থার সঙ্গে দক্ষিণপন্থার লড়াই।"

হাওড়ায় সেই অর্থে উন্নয়ন হয়নি। তৃণমূল সাংসদ সংসদে হাওড়ার কথা তুলে ধরতে পারেননি। এমনই দাবি করেছেন সব্যসাচী। তিনি বলেন, "হাওড়ার বঞ্চনার কথা, হাওড়ার সমস্যার কথা, হাওড়ার বন্ধ কলকারখানার কথা সংসদে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন বর্তমান সাংসদ। এর বিরুদ্ধে আমাদের লড়াই। হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি ২০১৮ সাল থেকে। ফলে মানুষ সকল পরিষেবা থেকে আজকে বঞ্চিত।"

আগামী কাল শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। শুরু হয়ে যাবে লড়াই। ক্রমশ বাড়তে শুরু করবে রাজনৈতিক উত্তাপ। হাওড়ায় সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগে গুরুত্ব দিচ্ছেন সব্যসাচী। এবারের ভোটে জিততে চাইছেন সব্যসাচী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+