Abhishek Banerjee: দু'গ্রাম সোনা নিয়ে এসেছে দেখান! শাহকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee: দু'গ্রাম সোনা নিয়ে এসেছে সেটা দেখান। প্রকাশ করুন সিসিটিভি ফুটেজ। অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি।

আর এরপরেই গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচি শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকেই কার্যত একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল নেতা। শুধু তাই নয়, একহাত নিলেন শুভেন্দু অধিকারীকেও। অভিষেক বলেন, আগেই ইডিকে জানানো হয়েছিল।

সিসিটিভি ফুটেজ প্রকাশে অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

শুধু তাই নয়, পাঁচ তারিখ দুবাই যাবে এবং ১৩ তারিখ ফিরবে বলেও তথ্য দেওয়া হয়েছিল। তাতে আপত্তি থাকলে কেন ইডি সেই সময় জানালো না প্রশ্ন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। এক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তাঁর। এমনকি তাঁর সঙ্গে না পেরে, স্ত্রী এবং সন্তানদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে এভাবে তাঁকে কিছুতেই দমানো যাবে না। এমনকি মাথা নত করার প্রশ্ন নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুধু তাই নয়, স্ত্রী রুজিরা এবং সন্ত্রানদের গ্রেফতার করা হলেও মাথা নত তিনি করবেন না বলে স্পষ্ট হুঁশিয়ারি ডায়মন্ডহারবারের সাংসদের। তবে এই বিষয়ে আদালত অবমাননার মামলা করার কথাও বলেন তিনি। আদালত খুললেন এই বিষয়ে মামলা হবে।

অন্যদিকে আগামী ৮ তারিখ তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির তদন্তের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সোনা পাচার নিয়েও মুখ খোলেন তিনি। এই প্রসঙ্গে বিরোধী দলনেতাকেও তীব্র আক্রমণ শানান মমতা ভাইপো। বলেন, সোনা পাচার নাকি ২০১৯ সালের ঘটনা। কেন সেই সময় উনি মুখ খোলেননি?

অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের,

কার্যত এরপরেই অভিষেক বলেন, দু'গ্রাম সোনা নিয়ে এসেছে সেটা দেখান। এমনকি সিসিটিভি ফুটেজ প্রকাশ করার কথাও বলেন। অভিষেক বলেন, কলকাতা বিমানবন্দরে অন্তত ৫০০ টি সিসিটিভি ক্যামেরা আছে। নিরাপত্তায় থাকে সিআইএসএফ। যা কিনা অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। দু'গ্রাম সোনা পেয়ে থাকলেও সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানান তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুধু তাই নয়, বিরোধীদের জবাবে তাঁর বক্তব্য, আমার স্ত্রী দু'গ্রাম সোনা নিয়ে এসেছে ফুটেজ প্রমাণ করে দেখাক। একের পর এক মিথ্যা কথা বলা হচ্ছে বলেও অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বলে রাখা প্রয়োজন, সোনা নিয়ে আজ একের পর এক বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী।

মমতা তীব্র আক্রমণ

বলেন, কয়েক ব্যাগ সোনা নিয়ে আসা হয়েছিল। সেই সময় জ্ঞানবন্ত সিংকে পাঠানো হয়েছিল। এমনকি গ্রিন করিডর করে সেদিন কালিঘাটে পৌঁছে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। এক্ষেত্রে কাস্টমসের তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+