দিনদুপুরে শ্যুট আউট ডোমজুড়ে, তিন দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা যুবক
দিনদুপুরে শ্যুট আউট ডোমজুড়ে, তিন দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা যুবক
ডোমজুড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। রবিবার সাত সকালে ডোমজুড়ের মাকড়দহ বাজারে শ্যুট আউটের ঘটনা ঘটে। গুলি চালাতে চালাতে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। ফিল্মি কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। এই ঘটনায় মৃত্যু হয় একজনের। মৃতের নাম তাপস গোলুই। তার বিরুদ্ধে বিভিন্ন দুষ্কর্মের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার সকালে স্কুটারে করে বাজারে যাচ্ছিল তাপস নামে ওই ব্যক্তি। তখন তিন জন দুষ্কৃতী বাজারে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর গুলি চালাচে চালাতে তারা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাকড়দল বাজার সংলগ্ন একটি ঢালাই রাস্তা ধরে তারা পালিয়ে যায়।
সাত সকালে এই শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কও ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাজারের মধ্যে এই ঘটনায় ঘটনায় ভয়ে দোকানবাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তাপস গোলুইয়ের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাপসের নামে থানায় বিভিন্ন দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তাপসের বিরুদ্ধে একাধিক খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে। রবিবার সকাল আটটা নাগাদ মাংস কেনার জন্য সে বাজারে যাচ্ছে। বাজারে যাওয়ার পথে তিন দুষ্কৃতী তাকে ঘিরে ঘরে। তারপর কালক্ষেপ না করে গুলি চালায়। তাপসের মাথায় ও বুকে গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তাপস। রক্তে ভেসে যেতে থাকে রাস্তা। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
তাপসকে গুলি করে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় তাপসের হত্যাকারী তিন দুষ্কৃতী। পুলিশ আরও জানিয়েছে, মাত্র মাসখানেক আগে জেল থেকে ছাড়া পেয়েছে তাপস। তাপস এলাকায় কাঠ তাপস নামে পরিচিত। তাঁর বিরুদ্ধেও একাধিক খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, দুই দুষ্কৃতী দলের লড়াইয়ে খুন হতে হয়েছে তাপসকে।
পুলিশ এখন জানার চেষ্টা করছে, কেন এই খুন করা হল। কারা তাকে গুলি চালিয়ে খুন করল তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাপসের সঙ্গে কাদের লড়াই ছিল, কাদের আক্রোশের শিকার হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তাপসেকর স্কুটারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থলে একাঝধকি কারখানা ও বাড়ি রয়েছে। তাদের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।












Click it and Unblock the Notifications