মদ খেয়েই বমি শুরু! হাওড়ায় ছয়জনের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা, অসুস্থ ২০

বর্ধমানের ঘটনারই পুনঃরাবৃত্তি এবার হাওড়া'য়! ঘুষুড়িতে বেশ কয়েকজনের রহস্যমৃত্যুর খবর সামনে আসছে। স্থানীয় সূত্রে দাবি, এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনায়

বর্ধমানের ঘটনারই পুনঃরাবৃত্তি এবার হাওড়া'য়! ঘুষুড়িতে বেশ কয়েকজনের রহস্যমৃত্যুর খবর সামনে আসছে। স্থানীয় সূত্রে দাবি, এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় ২০ জন অসুস্থ বলেও জানা যাচ্ছে।

বিষমদ খেয়ে ঘুষুড়িতে ছয়জনের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা

এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

পরিবারের অভিযোগ, বিষমদ খেয়ে বিষক্রিয়াতেও মৃত্যু হয়েছে তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পরেই উত্তেজিত জনতা স্থানীয় মদের ঘাঁটিতে হামলা চালায়। শুরু হয় ভাঙচুর।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে। মদ খেয়ে অসুস্থদের ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাঁদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।

অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেও গোটা ঘটনা জানার চেষ্টা পুলিশ আধিকারিকরা করছেন বলে খবর। যদিও ঠিক কতজনের মৃত্যু হয়েছে ঘটনায় সে বিষয়ে প্রশাসনের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।

অন্যদিকে মদ থেকেই বিষক্রিয়া কিনা তা নিশ্চিত হতে ইতিমধ্যে চোলাই মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলিকে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে ঘটনাস্থল থেকে প্রচুর মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমনকি উদ্ধার করা হয়েছে বোতলও। ফলে সেখানে শুধু বিক্রি নয়, জাল মদ তৈরি হত বলেও অভিযোগ।

তবে মৃতের পরিবারের দাবি, দিনের পর দিন এলাকায় বিষমদের কারবার চলছিল। এমনকি মালিপাঁচঘড়া থানার পিছনেই রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। পুলিশ সবকিছু জেনেও চুপ ছিল বলেও দাবি। আর মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই মদের কারবার বসে বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের। আর সেখান থেকে মদ খাওয়ার পরেই শুরু হয় বমি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় বলে জানা যাচ্ছে।

আর এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের দাবি, উন্নয়নের বাংলাতে শুধুই মদের কারবার। বলে রাখা প্রয়োজন, কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনা ঘটল হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+