ত্রাণের খাবারে বিষক্রিয়া, হাওড়ার ডোমজুড়ে অসুস্থ ১০ শিশু সহ ১২ জন
ত্রাণের খাবারে বিষক্রিয়া, হাওড়ার ডোমজুড়ে অসুস্থ ১০ শিশু সহ ১২ জন
একদিকে বন্যার জল। সেখানে ত্রাণ বিলি করা হচ্ছিল। তাই নিয়েই বিপত্তি, ত্রাণের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১২ জন। তার মধ্যে ১০ জন শিশুও রয়েছে। ডোমজু়ড়ের কাটালিয়া এলাকায় এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীরা অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধানের দিকে। কোন খাবার ত্রাণ শিবিরে দেওয়া হয়েছে তা নিয়ে পরীক্ষা শুরু হয়েছে।

গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়া জেলা। একাধিক এলাকায় এখনওজল জমে রয়েছে। জলবন্দি মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটলিয়া কলোনি এলাকা। সেখানে প্রাইমারি স্কুলে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করা হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে। মুড়ি, বিস্কুট, চিঁড়েভাজা এবং ঝুড়িভাজা ত্রাণে দেওয়া হয়েছিল। সেসময় সেখানে ছিলেন পঞ্চায়েত প্রধান কাজল সর্দার। বৃহস্পতিবার সকাল থেকেই সেই ত্রাণ শিবিরে অসুস্থ হতে শুরু করেছিলেন অনেকে। সেই সংখ্যাটা বাড়তে বাড়তে শুক্রবার ১২তে পৌঁছে গিয়েছে। তার মধ্যে রয়েছে ১০ জন শিশু। তাদের সকলকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রাণশিবিরে যাঁরা রয়েছেন তাঁদের অভিযোগ, ত্রাণে যে খাবার দেওয়া হয়েছিল সেগুলি খেয়েই অসুস্থ হয়ে পড়েছে শিশুরা। যেখাবার গুলি পঞ্চায়েত প্রধান দিয়েছিলেন সেগুলিতে গন্ধ বেরিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। তারপরেই শিশুরা অসুস্থ হয়ে পড়ে। পায়খানা, বমি, পেট ব্যথা শুরু হয়। মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। শিশুেদর অবস্থা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ত্রাণশিবিরের বাসিন্দারা। এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে।
গত কয়েকদিন আগেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। দমদমে ২ কিশোরী মারা গিয়েছে। অন্যদিকে খড়দহ এবং বেলঘড়িয়াতেও মারা গিয়েছেন অনেকে। দমদমে সরকারি সাহায্যে প্রতিশ্রুতি দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এবং মন্ত্রী ব্রাত্য বসু। সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন সৌগত রায়। তার পাল্টা জবাবে মৃত দুই কিশোরীর তরফ থেকে বলা হয় ৪ লক্ষ টাকা আমরা দিচ্ছি আমাদের মেয়েকে ফিরিয়ে দিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications