গ্যারেথ বেলের অপসারণ নিয়ে দায় এড়ালেন জিনেদিন জিদান
গত শনিবার হাউস্টনে বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা যায়নি রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেলকে। এরপর প্রশ্ন ওঠে, তবে কী কোচ জিনেদিন জিদানের সঙ্গে ওয়েলস তারকার সংঘাত চরমে উঠেছে।
গত শনিবার হাউস্টনে বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা যায়নি রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেলকে। এরপর প্রশ্ন ওঠে, তবে কী কোচ জিনেদিন জিদানের সঙ্গে ওয়েলস তারকার সংঘাত চরমে উঠেছে। গ্যারেথ বেলকে কী ছেড়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে ফুটবল বিশ্বে। এরই মধ্যে বেলকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচের করা মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
প্রথমে কী বলেছিলেন জিদান
বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে কেন খেলানো হয়নি গ্যারেথ বেলকে। প্রশ্নের উত্তরে রিয়াল কোচ জিনেদিন জিদান প্রথমে বলেন, ৩০ বছরের ওয়েলস তারকা এই মুহূর্তে ফিটনেসের অভাবে ভুগছেন। বর্তমান রিয়াল মাদ্রিদ দলে গ্যারেথ বেল বেমানান বলেই দাবি করেন প্রাক্তন ফরাসি লেজেন্ড। জিদান এও জানান, গ্য়ারেথ বেলকে ছাড়ার জন্য প্রস্তুতি শুরু করেছে স্প্যানিশ ক্লাব।

বেলের এজেন্ট
গ্যারেথ বেল কিছু না বললেও ওয়েলস তারকার এজেন্ট জোনাথান বার্নেট জিনেদিন জিদানের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, যে খেলোয়াড় (বেল) রিয়াল মাদ্রিদকে নিজের জীবনের সেরা সময় উপহার দিয়েছেন, তাঁকে অসম্মান করে উচিত কাজ করেননি জিদান।

উত্তর দিলেন জিদান
গ্যারেথ বেলকে অসম্মান করার কোনও মানসিকতাই তাঁর ছিল না বলে জানালেন ফরাসি লেজেন্ড জিনেদিন জিদান। শনিবার হাউস্টনে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে বেল নিজেই অস্বীকার করেছিলেন বলে দাবি রিয়াল মাদ্রিদের কোচের। ক্লাব বেলকে ছাড়ার জন্য দরকষা শুরু করেছে। তা জানার পরেই বেল সেদিন মাঠে নামতে চাননি বলেই দাবি করেছেন জিদান।

নেইমার ইন, বেল আউট?
এ ব্য়াপারে জিনেদিন জিদান খোলসা না করলেও ৩০ বছরের ওয়েলস তারকাকে যে রিয়াল মাদ্রিদ বিক্রি করছেই, তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications