লা লিগায় আজ জোর লড়াই, তার আগেই রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা জিদানের
রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন চলতি লা লিগা শেষ হলেই। দলের ফুটবলারদের এ কথা জানিয়ে দিয়েছেন কোচ জিনেদিন জিদান। গত রবিবার সেভিয়ার বিরুদ্ধে দল খেলতে নামার আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জিজু।

টানা তিনবার রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতার পর ২০১৮ সালে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন জিদান। ফলে এই নিয়ে দ্বিতীয়বার তিনি রিয়াল কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন। চেলসির কাছে হেরে সেমিফাইনাল থেকে রিয়াল মাদ্রিদ বিদায় নেওয়ার পর থেকেই রিয়ালে জিদানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ২০১৮-১৯ সালে ক্লাবের পারফরম্যান্স কাঙ্ক্ষিত পর্যায়ে না থাকায় জরুরি ভিত্তিতে মরশুমের শেষ দিকে জিদানকে কোচ করেছিল রিয়াল। জিদানের শারীরিক ও মানসিক ক্লান্তিকেই কোচের পদ ছাড়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে।

তবে যে সময় তিনি কোচের দায়িত্ব ছাড়ছেন তাতে তাঁর তুরিনে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস ছাড়া নিয়ে জল্পনা যেমন রয়েছেন তেমনই কোচ আন্দ্রে পির্লোর ভবিষ্যৎ নিয়েও জল্পনা রয়েছে। সে কারণেই অনেকে মনে করছেন, জুভেন্টাসে সফল ফুটবল কেরিয়ারের পর জিদান এই দলের কোচও হতে পারেন।

জিদানের রিয়ালের সামনে এখনও লা লিগা খেতাব জয়ের হাতছানি রয়েছে। আজ রাতেই চিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে রিয়ালের পয়েন্টের ব্যবধান মাত্র দুই। আজ ওসাসুনাকে যদি আতলেতিকো মাদ্রিদ হারায় এবং রিয়াল অ্যাথলেটিকের কাছে হেরে যায় তাহলে এদিনই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে আতলেতি। রিয়াল জিতলে অবশ্য ২৩ মে শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে। খেতাবের আশা জিইয়ে রাখতে বার্সেলোনাকে শুধু জিতলেই হবে না, আতলেতি আর রিয়ালের হোঁচটের অপেক্ষাতেও থাকতে হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications