‘খারাপ’ ছেলে থেকে ভাল ছেলে হয়ে ওঠার গল্প বললেন ম্যাচের সেরা পলসেন

পলসেনের একমাত্র গোলে পেরুর বিরুদ্ধে তিন পয়েন্ট নিশ্চিত করে ডেনমার্ক।

ইউসুফ পলসেন, এই একটা নামই এখন ডেনমার্কের সমর্থকদের মুখেমুখে ঘুরছে। কোনও সন্দেহ যে পলসেনই বিশ্বকাপে ডেনমার্ককে স্বপ্ন দেখান শুরু করে দিল।

‘খারাপ’ ছেলে থেকে ভাল ছেলে হয়ে ওঠার গল্প বললেন ম্যাচের সেরা পলসেন

শনিবার পলসেনের একমাত্র গোলেই দুরন্ত পেরুকে ১-০ গোলে হারায় ডেনমার্ক। এরিকসনের পাস ধরে গোল করে যান তিনি। তবে শুধু গোল করাই নয়, এদিন গোটা ম্যাচে পেন্ডুলামের মতো একবার এ প্রান্ত তো পর মুহূর্তেই অন্য প্রান্তে দেখা যায় তাঁকে।

The @Budweiser #ManoftheMatch for #PERDEN is @YussufYurary! pic.twitter.com/9PSbjLxhCF
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 16, 2018

গোটা ম্যাচেই প্রচণ্ড পরিশ্রম করে খেলেন পলসেন। বিভিন্ন সময়ে জায়গা পরিবর্তন করেও খেলতে দেখা যায় তাঁকে। নিজে অ্যাটাকিং মিডফিল্ডার হলেও বিভিন্ন সময়ে দলের প্রয়োজনে ডিফেমন্স করতেও দেখা যায় তাঁকে। যদিও তাঁর কারণেই এই ম্যাচে পেনাল্টি পেয়েছিল পেরু। যা থেকে গোল তুলতে ব্যর্থ হয় তারা।

ম্যাচ শেষে পলসেন বলেন, 'এটা আমার কাছে একটা বিশেষ ম্যাচ। এই ম্যাচে আমার কারণেই পেনাল্টি পায় পেরু। নিজেকে খুব খারাপ মনে হয়েছিল। কিন্তু গোল করার পর আমি ভাল ছেলে হয়ে যাই। এটাই ফুটবল। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। গোটা দলই ভাল খেলেছে। আমরা দারুণ লড়াই চালিয়েছি এবং নিজেদের যা ছিল সব কিছু দিয়ে খেলেছি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+