Year Ender 2024: বছরভর দুরন্ত পারফরম্যান্স, আন্তর্জাতিক ফুটবলে নজর কাড়লেন একাধিক তরুণ ফুটবলার
আধুনিক ফুটবল মানেই গতির খেলা। তাই ফুটবল খেলায় সব সময়ই তরুণদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণ যে দলে বেশি থাকেই সেই দলের সাফল্য পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। তবে চলতি বছরে ফুটবল মাঠে নজরকারা পারফরম্যান্স করেছেন একাধিক তরুণ ফুটবলার। কারা আছেন সেই তালিকায়? বছর শেষে ফিরে দেখা তাঁদের নাম ও পারফরম্যান্সের ঝলক।
এবার স্পেনের জার্সিতে নজর কাড়লেন এক কিশোর। নাম লামিনে ইয়ামাল। ১৬ বছর বয়সেই ইউরো কাপে খেলতে নামলেন ইয়ামাল। ইউরো কাপের ইতিহাসে সর্ব কনিষ্ঠ ফুটবলার হলেন ইয়ালাম। ১৬ বছর ৩৩৮ দিন বয়সেই ইউরো কাপের মঞ্চে খেলতে নেমে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন ইয়ামাল। ফুটবলারটি ইউরো কাপের মঞ্চে যেমন দুরন্ত পারফরম্যান্স করেছেন তেমনই ক্লাব ফুটবলেও ভালো খেলছেন।

তালিকায় তৃতীয় নাম কোবি মাইনু। মাত্র ১৯ বছর বয়সেই ইংল্যান্ডের হয়ে ১০ ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ম্যান ইউ দলের জার্সিতে ৩৪ ম্যাচ খেলেছেন তিন গোলও আছে তাঁর নামের পাশে। ইংল্যান্ড হোক বা ম্যান ইউ তারকাদের উপস্থিতির মধ্যেই নিজের জাত চেনাচ্ছেন ১৯ বছর বয়সি এই ফুটবলার।
ইংল্যান্ডের ক্লাব ফুটবলে যে কয়েকজন তরুণ ফুটবলার নাম করেছেন তাদের মধ্যে আছেন কোলে পালমার। ২২ বছর বয়সেই ইংল্যান্ডের হয়ে ১১ ম্যাচ খেলে ফেলেছেন করেছেন ২ গোল। অন্যদিকে ম্যান সিটি থেকে ২০২৩ সালে চেলসিতে যোগ দেন এই তরুণ ফুটবলার। চেলসির জার্সিতে ৪৮ ম্যাচে ৩৩ গোল করেছেন।
তরুণ ফুটবলারদের মধ্যে চলতি বছরে নজরকারাদের তালিকায় উজ্জ্বল নাম সাকা। ইউরো কাপের মঞ্চে ২৩ বছর বয়সী এই তরুণ ফুটবলারর দুরন্ত পারফরম্যান্স করেন। ইংল্যান্জের হয়ে ৪৩ ম্যাচে ২০ গোল করেছেন। আর্সেনালের হয়ে ১৮৪ ম্যাচে ৫২ গোল করেছেন। এর পাশাপাশি তালিকায় আছেন জুডে বেলিংহ্যাম থেকে আলেজান্দ্রোর মতো ফুটবলাররা। এই ফুটবলারদের মধ্যে অনেকেই আছেন য়ারা আগামী দিনে মহা তারকা হয়ে উঠতে পারেন।












Click it and Unblock the Notifications