পেন্সিল হিল পরে অবলীলায় বল জাগলিং, ইন্টারনেটে ঝড় তুললেন মিজো-কন্যা

ভারতীয় ফুটবল দল তথা বিভিন্ন দলে উত্তর-পূর্বের অনেক ফুটবলারই দাপটের সঙ্গে খেলেছেন, খেলছেন। উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষের ফুটবলপ্রেমের কথাও নতুন কিছু নয়। তেমনই ফুটবলপ্রেমে এবার ইন্টারনেটে ঝড় তুলেছেন মিজোরামের এক কন্যা।

পেন্সিল হিল পরে অবলীলায় বল জাগলিং, ইন্টারনেটে ঝড়

নাম সিন্ডি রেমরুয়াতপুই। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা সাড়ে ছয় হাজারের কিছু বেশি। সেই সিন্ডি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে পেন্সিল হিল পরিহিত অবস্থায় অবলীলায় বল জাগলিং করতে। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে ২০১৮ সালের জনপ্রিয় গান গ্রেটফুল। এই ভিডিওটি দেখতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক লালরাম চুলোভাও। তাঁর কমেন্টও জ্বলজ্বল করছে সিন্ডার ইনস্টাগ্রাম পোস্টে।

শুধু চুলোভা নয়। এই ভিডিও ভাইরাল হয়েছে খোদ মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাউইয়া রয়তে এই ভিডিওটি নিয়ে টুইট করায়। তিনি লিখেছেন, অত্যন্ত প্রতিভাময়ী এই ফুটবল অত্যুৎসাহী আমারই বিধানসভা কেন্দ্র আইজল পূর্বের বাসিন্দা। পেন্সিল হিল পরেও কীভাবে বল জাগলিং করা যায় তা তিনি করে দেখিয়েছেন। ফুটবল সত্যিই পুরুষদের খেলা নয়, ফুটবল সকলের। #ShePower এবং #IndianFootballForwardTogether এই হ্যাশট্যাগ দুটিও ব্যবহার করেছেন মিজোরামের ক্রীড়ামন্ত্রী।

ক্রীড়ামন্ত্রী রয়তে আইজল ফুটবল ক্লাবেরও কর্ণধার। স্বাভাবিকভাবেই তাঁর টুইটের পর সিন্ডার কীর্তি চমকে দিয়েছে সকলকে। ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি লাইক পেয়েছে এই ভাইরাল ভিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+