ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কর্তা

ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কর্তা

স্পোর্টিং রাইটস নিয়ে কোয়েসের সঙ্গে দ্বন্দ্ব এবং আর্থিক সমস্যার মধ্যেই আইএসএলে খেলার ব্যাপারে আশা প্রকাশ করলেন ইস্টবেঙ্গলের এগজিকিউটিভ কমিটির সদস্য দেবব্রত সরকার। সেই লক্ষ্যে যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা ইতিবাচক পরিণতি প্রাপ্ত করতে চলেছে বলেও জানিয়েছেন ওই লাল-হলুদ কর্তা।

আইএসএল খেলবে ইস্টবেঙ্গল!

আইএসএল খেলবে ইস্টবেঙ্গল!

এটিকের সঙ্গে সংযুক্ত হয়ে আগামী মরশুমে আইএসএল খেলবে মোহনবাগান। তারা পারলে কলকাতার আরও এক প্রধান ইস্টবেঙ্গলও বা পারবে না কেন। স্পোর্টিং রাইটস নিয়ে কোয়েসের সঙ্গে দ্বন্দ্ব এবং আর্থিক সমস্যার মধ্যেও যে লাল-হলুদ আইএসএল খেলবে, সে ব্যাপারে নিশ্চিত ক্লাবের এগজিকিউটিভ কমিটির সদস্য দেবব্রত সরকার।

পার্থ জিন্দালের বার্তা

পার্থ জিন্দালের বার্তা

আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসির সিইও পার্থ জিন্দাল ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা দেন। লাল-হলুদকে আইএসএল খেলার জন্য আহ্বান জানিয়েছেন শিল্পপতি জিন্দাল। এতে ভারতীয় ফুটবলের বৃত্ত সম্পন্ন হবে বলেও টুইটারে লিখেছেন বেঙ্গালুরু এফসির সিইও।

ইস্টবেঙ্গল বনাম কোয়েস

ইস্টবেঙ্গল বনাম কোয়েস

সূত্রের খবর, কোয়েসের পাঠানো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্টে সই করে ফেলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই চুক্তিপত্র নাকি কোয়েসের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে খবর। এরপর ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরে পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। কোয়েস চেয়ারম্যান অজিত আইজ্যাক জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসের শেষেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। সেই মতো বিচ্ছেদ সংক্রান্ত চুক্তির কাগজপত্র বা টার্মিনেশন অফ এগ্রিমেন্ট লাল-হলুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি বেঙ্গালুরুর ওই লগ্নিকারী সংস্থার কর্ণধারের। ইস্টবেঙ্গলই নাকি সেই চুক্তিপত্রে সই করেনি বলে জানিয়েছিলেন আইজ্যাক।

পাশে রঞ্জিত বাজাজ

পাশে রঞ্জিত বাজাজ

স্পোর্টিং রাইটস হাতে না পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসের হাতেই থাকবে। সেই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ২০১৭-১৮ মরশুমের আই লিগ জয়ী ক্লাব মিনার্ভা এফসি তথা মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ। মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে কোয়েসের সঙ্গে তাঁদের কথা অনেকটাই এগিয়েছে। আইনি কাগজপত্র তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের ওই শিল্পপতি। বলেছেন, ইস্টবেঙ্গল ও কোয়েসের পাকাপাকি বিচ্ছেদ জন্য তিনি অপেক্ষা করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+