Sunil Chhetri: টিভিতে কোথায়-কখন দেখবেন সুনীলের বিদায়ী ম্যাচ? ক্যাপ্টেনের শেষ ম্যাচ স্মরণীয় রাখতে চান সতীর্থরা
আগামী ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। তবে ম্যাচটা যতটা ভারতের তার থেকে বেশি সুনীল ছেত্রীর। কারণ ঔদিনই ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন ক্যাপ্টেন। কলকাতায় এই ম্যাচের জন্য টিকিটের হাহাকার। একান্তই টিকিট না পেলে বাড়িতে বসেই সাক্ষী থাকতে পারবেন সুনীলের বিদায়ী ম্যাচের।
মঙ্গলবার এআইএফএফ-র পক্ষ থেকে ভারত-কুয়েত ম্যাচের সম্প্রচারের বিষয়ে ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জুন সন্ধ্যা সাত থেকে স্পোর্টস ১৮ চ্যানেলে এই ম্যাচ সম্প্রচারিত হবে। সুনীলের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে একাধিক উদ্যেগ নিচ্ছে এআইএফএফ।

এদিকে সুনীলের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইছেন তাঁর সতীর্থরাও। দীর্ঘদিন ধরে ভারতীয় দলে সুনীলের সতীর্থ অনিরুদ্ধে থাপা।আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে রোনাল্ডো-মেসির পরেই রয়েছে সুনীলের স্থান। আগামী ৬ জুনের ম্যাচ যে শুধু সুনীলের নয় একইসঙ্গে তাঁদের কাছেও বিশেষ সেই কথা উল্লেখ করেছেন মোহনবাগান এসজির এই ফুটবলার।
এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অনিরুদ্ধ থাপা বলেছেন,এটি আমাদের সকলের জন্য এবং বিশেষ করে সুনীল ভাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করতে পারি। আমরা সল্টলেকে খেলব এবং স্টেডিয়ামটি সম্পূর্ণ ঠাসা হয়ে যাবে। আমরা সবাই জানি কলকাতার ভক্তরা কতটা ফুটবল পাগল এবং তারা সেখানে ফুটবলকে কতটা ভালোবাসে। আমরা দেশের জন্য আমাদের সেরাটা দেব। এই তিনটি পয়েন্ট আমাদের পরের রাউন্ডে যেতে সাহায্য করবে।'
২৬ বছর হওয়ার আগে অনেক খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে অর্ধশতক ম্যাচ খেলার গর্ব করতে পারেন না। অনিরুদ্ধ থাপা কিন্তু ব্যতিক্রম। সেন্ট্রাল মিডফিল্ডার সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং সান্ধুর পরে ব্লু টাইগার্স শিবিরে বর্তমান খেলোয়াড়দের মধ্যে ভারতের হয়ে তৃতীয়-সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। থাপার আন্তর্জাতিক কেরিয়ার এখন প্রায় সাত বছর। ২৬ বছর বয়সী মিডফিল্ডার মাত্র এক সপ্তাহের মধ্যে কুয়েতের বিরুদ্ধে তার কেরিয়ারে সবচেয়ে বড় ম্যাচগুলির একটির জন্য প্রস্তুত।
থাপা জানিয়েছেন, "জাতীয় দলের সঙ্গে সাত বছর দুর্দান্ত কেটেছে। আমি অতীতে কিছু দুর্দান্ত খেলোয়াড়ের সাথে খেলেছি। আমি এখনও আমার সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শিখছি এই সাত বছরে কোনো শিবির মিস না করে খেলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভাগ্যবান।"












Click it and Unblock the Notifications