আর কোনও দ্বন্দ্বই রইল না, এখানেই শেষ হোক শ্রেষ্ঠত্বের লড়াই, মেসি 'সবার উপরে'
আর কোনও দ্বন্দ্বই রইল না, এখানেই শেষ হোক শ্রেষ্ঠত্বের লড়াই, মেসি 'সবার উপরে'
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ খেতাব বিশ্বকাপ ধরা দিয়েছে লিওনেল মেসির কাছে। ফিফা বিশ্বকাপ ২০২২ জিতে নিয়েছেন লিওনেল মেসি।
|
পাঁচ বারের চেষ্টায় বিশ্বকাপ জয় মেসির:
পাঁচ বারের চেষ্টার অবশেষে বিশ্বকাপ জেতার নজির অর্জন করেছেন লিওনেল মেসি। ২০০৬ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথম বার বিশ্বকাপে অংশ নেন মেসি। এর পর ২০১০, ২০১৪, ২০১৮ তিনটি বিশ্বকাপ থেকে ফিরতে হয়েছে খালি হাতে। তাঁর নেতৃত্বে ২০১৪ সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত পৌঁছেও কাপের থেকে দূরত্বটা রয়ে গিয়েছিল একই রকম। মারাকানায় অ্যাডেড টাইমে মারিও গোৎজের গোলে আর্জেন্টনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। অবশেষে ২০২২ বিশ্বকাপে শেষ পর্যন্ত ফুটবল বিশ্বের মহার্ঘ্য ট্রফি ধরা দিল মেসির হাতে। মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গে বহু ফুটবলপ্রেমী বিশ্বাস করে শেষ হয়ে গেল সর্বকালের সেরা নিয়ে দীর্ঘ দিন চলে আসা দ্বন্দ্ব। তাঁদের মতে আর কোনও দ্বিধা নেই মেসিই সর্বকালের সেরা (GOAT)।
|
জাতীয় দলের সাফল্যের বিচারে রোনাল্ডোর থেকে এগিয়ে মেসি:
এই লড়াইয়ে লিওনেল মেসির সঙ্গে বারাবর থেকেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৬ সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়ে অনেকটাই এগিয়ে যান রোনাল্ডো। ২০১৯ সালে তাঁর নেতৃত্বে উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল। আন্তর্জাতিক স্তরে এই দুইটি সাফল্য রোনাল্ডোর দিতে পাল্লা ভারি রেখেছিল। তখনও দেশের জার্সিতে মেসির প্রাপ্তি ছিল শূন্য। ২০২১ সালে কোপা আমেরিকা আর্জেন্টিনাকে এনে দেওয়ার সঙ্গে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে প্রথম মেজর ট্রফি জেতেন। দ্বিতীয় মেজর ট্রফিটি তিনি জেতেন ১ জুন ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ফাইনালেসিমায় হারিয়ে। ফিফা বিশ্বকাপ ২০২২-এ জেতার সঙ্গেই রোনাল্ডোকে বহু কদম পিছনে ফেলে দিলেন মেসি। বিশ্বকাপ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ খেতাব এবং এই পুরস্কার জয়ের আশা থাকে প্রতিটি ফুটবলারের।
|
সর্বকালের সেরা মেসি:
মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গেই তাঁকে সর্বাকেলর সেরা বেছে নিয়েছেন ফুটবলপ্রেমীরা। এক জন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "মেসি বিশ্বকাপ জিতেছেন রোনাল্ডো কখনও বিশ্বকাপ জেতেনি। এখানেই তর্ক শেষ।"
|
সরকারী ভাবে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব শেষ হল:
অপর এক সমর্থক লিখেছেন, "যেহেতু সর্বকালের সেরা মেসি এগিয়ে রয়েছে রোনাল্ডোর থেকে তাই এই তর্ক আজ রাতে সরকারী ভাবে শেষ হল।" মেসির সমস্ত কৃতিত্ব দিয়ে একটি টুইট শে৭য়ার করেছেন তাঁর এক অনুগামী। যেখানে লেখা রয়েছে, "১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২১/২২ লিগা ওয়ান, ২০২১ কোপা আমেরিকা, ৭টি ব্যালন ডি'ওর এবং এখন ২০২২ ফুটবল বিশ্বকাপ।"












Click it and Unblock the Notifications