বিশ্বকাপ খেলতে রাশিয়ায় পৌছলেন রোনাল্ডোরা
২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিতে রাশিয়ায় পৌছল ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল। শনিবার রাশিয়া পৌছয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং তাঁর দল। বিশ্বকাপের আগে রাশিয়াতেই চলবে পর্তুগালের শেষ প্রস্তুতি শিবির।
২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিতে রাশিয়ায় পৌছল ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল। শনিবার রাশিয়া পৌছয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং তাঁর দল। বিশ্বকাপের আগে রাশিয়াতেই চলবে পর্তুগালের শেষ প্রস্তুতি শিবির।

আগামী শুক্রবার অর্থাৎ ১৫ জুন চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। দুই দলের কাছে এই উদ্বোধনী ম্যাচই হতে চলেছে বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই। কারণ যে দল এই ম্যাচ জিতবে সেই দলই গ্রুপে সুবিধাজনক জায়গায় পৌছে যাবে।
এই নিয়ে সপ্তম বিশ্বকাপে অংশ নিতে চলেছে পর্তুগাল। এই বিশ্বকাপই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে ৩৩ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য। অতীতেও একাধিক ভাল ফুটবলার থাকলেও কখনও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি পর্তুগাল। ১৯৬৬ সালে তৃতীয়স্থানে শেষ করে তারা। এটাই এখনও পর্যন্ত পর্তুগালের সেরা ফর্ম বিশ্বকাপে।
স্পেন ছাড়াও গ্রুপ পর্বে মরক্কো এবং ইরানের বিরুদ্ধে মুখোমুখি হবে পর্তুগাল। প্রতিটি গ্রুপ থেকে দু'টি করে দল কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। গোটা স্পেন দল বৃহস্পতিবার পৌছে গিয়েছে রাশিয়ায়।

Click it and Unblock the Notifications