ট্যাকটিক্যাল স্কিলে ম্যাচ বের করে নিয়ে গেল সুইজারল্যান্ড, হেরে চাপে সার্বিয়া

ট্যাকটিক্যাল ফুটবল খেলে ম্যাচ শেষ অবধি বের করে নিয়ে গেলেন সুইস খেলোয়াড়রা।

ম্যাচের শুরুতেই পাঁচ মিনিটের মাথায় গোল পেয়ে তেতে গিয়েছিল সার্বিয়া। ক্রসে মাথায় ছুঁইয়ে মিত্রোভিচ দলকে এগিয়ে দেন। আগের ম্যাচে কোস্টরিকাকে হারানোর পরে এই ম্যাচে শুরুতেই গোল পেয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, ম্যাচ সার্বিয়ার দখলে আসতে চলেছে।

ট্যাকটিক্যাল স্কিলে ম্যাচ বের করে নিয়ে গেল সুইজারল্যান্ড

তবে ধীরে ধীরে ট্যাকটিক্যাল ফুটবল খেলে ম্যাচ শেষ অবধি বের করে নিয়ে গেলেন সুইস খেলোয়াড়রা। প্রথমার্ধে গোল খাওয়ার পর দুই দলই বেশ আক্রমণাত্মক খেলতে শুরু করে। দুই অর্ধেই বেশ কিছু কড়া ট্যাকল হয়েছে। যার ফলে রেফারি দুই দলেরই বেশ কয়েকজনকে হলুদ কার্ড দেখান। বেশি কার্ড দেখেন সুইস খেলোয়াড়রা।

ম্যাচের ৫৩ মিনিটের মাথায় সার্বিয়া বক্সে অসাধারণ আক্রমণ শানায় সুইসরা। ফিরতি বলে অসাধারণ শটে গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনেন গ্রানিট হাকা। এরপরে ম্যাচের নব্বই মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন শাকিরি।

ব্যস, তারপরে কয়েকমিনিট খেলা চললেও সার্বিয়া সুবিধা করতে পারেনি। ট্যাকটিক্যাল ফুটবল ও স্কিলে এদিন ২-১ গোলে ম্যাচ বের করে নিয়ে গেল সুইজারল্যান্ড। সার্বিয়া বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও শুধু মিত্রোভিচ নির্ভর আক্রমণে উঠছে সার্বিয়া তা আন্দাজ করে মিত্রোভিচকে আটকে দেওয়াতেই থেমে গেল সার্বিয়ার আক্রমণ। আর এখানেই ট্যাকটিক্সে মাত করল সুইসরা।

সুইজারল্যান্ড জেতায় পরের রাউন্ডের জন্য অনেকটা এগিয়ে যাবে। আর এদিন ড্র করে পরের ম্যাচে খেলতে হবে কোস্টারিকার কাছে। যারা ইতিমধ্যে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে। ফলে ম্যাচ ড্র করাতেও সুইসদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। পরের ম্যাচ জিততে হবে। ব্রাজিল পরের ম্যাচে সার্বিয়াক হারালেই দল সুইসরা শেষ ১৬য় পৌঁছে যাবে।

এদিন সার্বিয়া হারায় পরের রাউন্ডে ওঠা মিত্রোভিচদের জন্য কঠিন হয়ে গেল। কারণ শেষ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে হবে। যা বেশ কঠিন কাজ। এদিন কোস্টারিকার বিরুদ্ধে ব্রাজিল যে ছন্দে জিতল তাতে শেষ ১৬-য় ওঠা কঠিন হয়ে গেল সার্বিয়ার। আর এদিন জিতে সুইসরা অপেক্ষাকৃত সহজ জায়গায় চলে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+