Euro Cup 2024: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নাটকীয়ভাবে হার বাঁচাল ইতালি, প্রি কোয়ার্টারে প্রতিপক্ষ কারা?

Euro Cup 2024: ইউরো কাপে ইতালির উদ্বেগ কাটল মাত্তিয়া জাক্কায়নির গোলে। লাইপজিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোয় পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৫৫ মিনিটে লুকা মড্রিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমের ৮ মিনিটে জাক্কায়নির গোলে সমতা ফেরায় ইতালি।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

টার্গেটে নিজের প্রথম শটেই বাজিমাত করেন পরিবর্ত হিসেবে নামা জাক্কায়নি। এই ম্যাচ হেরে গেলে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হতো ইতালিকে। কেন না, প্রতিটি গ্রুপ থেকে প্রথমে থাকা ২টি করে দল সরাসরি রাউন্ড অব সিক্সটিনে যায়। সেই সঙ্গে তৃতীয় স্থানাধিকারী চারটি দল যায় পয়েন্ট ও গোলপার্থক্যের নিরিখে এগিয়ে থাকার সুবাদে।

২০১৮ সালে বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রোটদের বিরুদ্ধে ড্রয়ের সৌজন্যে ইতালি দ্বিতীয় স্থানের দখল নিল। ক্রোয়েশিয়া জিতলে তারাই সেই জায়গাটি পেত। স্পেন তিনটি ম্যাচেই জিতে এই বি গ্রুপ থেকে শেষ ষোলোয় গিয়েছে।

রাউন্ড অব সিক্সটিনে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে আজুরিরা। ইতালির দায়িত্ব নেওয়ার পর নাপোলির প্রাক্তন কোচ লুসিয়ানো স্পালেত্তির এটিই প্রথম মেজর টুর্নামেন্ট। গ্রুপ পর্বের বাধা সরাসরি কাটায় ইতালি শিবিরে স্বস্তি। নায়ক অবশ্য জাক্কায়নি।

জাক্কায়নি বলেছেন,খুব ভালো লাগছে। দ্বিতীয় স্থান দখলে ড্র খুব প্রয়োজন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। কোচ খুব ভালোভাবে দলকে সাজিয়েছেন, কোচিং করাচ্ছেন। আমাদের দায়িত্ব মাঠে নেমে নিজেদের সেরাটা দিয়ে কোচের আস্থার মর্যাদা দেওয়া।

স্পালেত্তির কথায়, অনেক সময় আমাদের ম্যাচে কিছু ঘটে যা অযৌক্তিক মনে হতে পারে। কিন্তু আমাদের দলের ফুটবলাররা যথেষ্ট প্রতিভাবান ও দক্ষ। তাঁরা যাতে সেরাটা দিতে পারেন সেটা নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। যোগ্য দল হিসেবেই গ্রুপ পর্বের বাধা কাটালাম। এবার পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+