Sunil Chhetri: এগিয়ে আসছে অবসরের দিন, দ্বিধায় থাকা সুনীল লিখলেন নিজের মনের কথা

ভারতীয় ফুটবলের একটা যুগের অবসান হতে চলেছে।আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। যা তাঁর দুই দশকের আন্তর্জাতিক বর্ণাঢ্য কেরিয়ারে পর্দা নামিয়ে আনবে। যে কলকাতা থেকে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করেছিলেন সুনীল ছেত্রী সেখানেই অবসর নিচ্ছেন ক্যাপ্টেন।

প্রত্যেকেই একটা সময় থামতে হয় ব্যতিক্রম নন সুনীল ছেত্রীও। কিন্তু অবসরের দিন যত এগিয়ে আসছে ততই কি আবেগতাড়িত হয়ে পড়েছেন ক্যাপ্টেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগতাড়িত পোস্ট করেছেন সুনীল।

Sunil Chhetri

এই গত কয়েকদিন, !আমি কিছুটা দ্বিধায় পড়েছি। এখন যেহেতু জাতীয় দলের আমার আর মাত্র কয়েকদিনের সম্পর্ক। তাই আমি ভারতে শুরু করেছি শেষের সঠিক পথটি কী হতে পারে? আমি কি প্রতিদিন, প্রতিটি প্রশিক্ষণ সেশন গণনা করব? আমার মধ্যে একটি চিন্তাই কেবল ঘুরে ফিরে আসছে, শেষটা কীভাবে হতে পারে?

সুনী‌ল তাঁর দীর্ঘ বার্তায় আরও লি্খেছেন, সময়ের সঙ্গে সঙ্গে আমি মাঝ বরাবর একটা জায়গা খুঁজে পেয়েছি, আর প্রতিটা দিনই আমি মাঠে থাকতে পারি এমন একটা আশীর্বাদ যা আমি কখনই গ্রহণ করিনি। তাই আমি আমার অধ্যায়গুলি গণনা করার সিদ্ধান্ত নিয়েছি, গভীর কৃতজ্ঞতার সাথে। কোন শঙ্কা নেই। পরিবর্তে, খেলাধুলার প্রতি, আমার দলের কাছে ঋণী হওয়ার অনুভূতি রয়েছে যে আমি এটি করতে পেরেছি। আমি যদি পারতাম, আমি এই অনুভূতিটি একটি বাক্সে বন্দী করতাম। যেগুলি আমার পরবর্তী সময়ে প্রশিক্ষণ নিতে সাহায্য করবে।'


দুই দশকের কাছাকাছি সময় ভারতীয় ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছেন সুনীল ছেত্রী। আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে রোনাল্ডো-মেসির পরেই রয়েছে সুনীলের স্থান। ছেত্রী ভারতের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন, প্রায় ২০ বছরের কেরিয়ারে ৯৪ টি গোল করেছেন। সুনীল ছেত্রী সেই শহরেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ার যেখানে তিনি মোহনবাগানের হয়ে ক্লাব ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন। ছেত্রী ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একজন ফুটবলার হয়ে উঠেছেন।

আগামী ৬ জুন আবেগে চোখের জলে যে ভাসবে গোটা যুবভারতী তা বলাই যায়। কারণ ক্যাপ্টেন শেষবার ভারতীয় দলের নীল জার্সিতে মাঠে নামবেন। বুধবারই কলকাতায় চলে এল ভারতীয় দল। বুধবার সুনীলদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন জনা পঞ্চাশেক দর্শক। লম্বা ব্যানার ছিল তাঁদের সঙ্গে। সুনীলেরা বেরোতেই তাঁদের নামে চিৎকার শুরু হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+