সুনীল ছেত্রীর স্বপ্নপূরণ! মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডুরান্ড কাপ জিতল বেঙ্গালুরু এফসি

সুনীল ছেত্রীর ট্রফি ক্যাবিনেট এবার পূর্ণতা পেল। দেশ তথা ক্লাবের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা থাকলেও আজকের আগে কখনও ডুরান্ড কাপ জেতার স্বাদ পাননি ভারত তথা বেঙ্গালুরু এফসি অধিনায়ক। সেই প্রতীক্ষারই অবসান ঘটল আজ। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জমজমাট ফাইনাল জিতে তাই সুনীলের উচ্ছ্বাসই সকলের নজর কাড়ল।

মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডুরান্ড কাপ জিতল বেঙ্গালুরু এফসি

১৩১তম ডুরান্ড কাপ জিতে নিল বেঙ্গালুরু এফসি। মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে। ১০ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দিয়েছিলেন শিব শক্তি। এবারের ডুরান্ড কাপে এটি তাঁর পঞ্চম গোল। ম্যাচের ৩০ মিনিটের মাথায় সমতা ফেরায় মুম্বই সিটি এফসি। গ্রেগ স্টুয়ার্টের শট গুরপ্রীত সিং সান্ধু প্রতিহত করার চেষ্টা করলেও পুরোপুরিভাবে সফল হননি। ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি আপুইয়া। প্রথমার্ধে দুই দলই আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজে লাগাতে না পারায় বিরতিতে স্কোরলাইন ছিল ১-১। যদিও সহজতম সুযোগটি বেঙ্গালুরুর হাতছাড়়া হয় ৩৮ মিনিটে। রোশন সিংয়ের কর্নার থেকে বল পেয়ে রয় কৃষ্ণ গোলমুখী শট নিয়েছিলেন। ছাংতে গোললাইন সেভ করে মুম্বই সিটি এফসির বিপদ রোধ করেন।

দ্বিতীয়ার্ধের খেলাও বেশ জমজমাটই ছিল। সুনীল ছেত্রীর নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন অ্যালান কোস্টা। এটিই বেঙ্গালুরু এফসির জয়সূচক গোল তথা টুর্নামেন্টের শেষ গোল। মুম্বই সিটি এফসি কোচ এরপর বেশ কয়েকটি পরিবর্তন আনলেও গোল শোধ করতে পারেনি। ভাগ্য সুপ্রসন্ন থাকলে ৭৭ মিনিটে গোল শোধ করে ফেলতে পারতো মুম্বই। রিপোলের শট গুরপ্রীতকে পরাস্ত করলেও জালে জড়ায়নি, পোস্টে লেগে ফিরে আসে। বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী ৬৯ ও ৮৭ মিনিটে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ৬ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। এর চার মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন গ্রেগ স্টুয়ার্ট। তাতেই মুম্বই সিটি এফসির যাবতীয় আশা শেষ হয়ে যায়। বেঙ্গালুরু এফসি এই নিয়ে সপ্তম জাতীয় কোনও খেতাব জয় করল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। সুনীল ছেত্রীর ডুরান্ড জয়ের স্বপ্নপূরণ হলো ফুটবলের মক্কায়। খেলা দেখতে হাজির ছিলেন তাঁর স্ত্রী সোনম। আইএসএল শুরুর আগে এই সাফল্য নিশ্চিতভাবেই আত্নবিশ্বাস বাড়িয়ে দিল বেঙ্গালুরু এফসির। চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে সেলিব্রেশনে মাতেন বেঙ্গালুরুর ফুটবলাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+