Sunil Chhetri: বিদায় বেলায় বেছে নিলেন উত্তরসূরিদের, অবসরের পর কি করবেন? জানালেন সুনীল ছেত্রী
বৃহস্পতিবার ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই ইতিহাস সৃষ্টির হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে। কারণ ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলে নিতে পারলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে তৃতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে ভারতের সামনে। এই ম্যাচটা যতটা ভারতীয় দলের তার থেকেও বেশি হয়তো সুনীল ছেত্রী। লক্ষ্মীবারের রাতেই, জাতীয় দলের জার্সিতে শেষ বার মাঠে নামতে চলেছেন ক্যাপ্টেন।
১৯ বছরের এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি হতে চলেছে এই ম্যাচের পরেই। সুনীল আবেগে ভাসছে গোটা ভারতীয় ফুটবল। কিন্তু কুয়েত ম্যাচের আগে আবেগ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রাখছেন রাখছেন সুনীল ক্যাপ্টেন। অবসর-বেদনা-আবেগ এই সব কিছুকে সরিয়ে রেখে একজন টিম ম্যান হিসেবেই মাঠে নামতে চলেছেন। তাই ম্যাচের আগের দিন সুনীলের মুখে শুধুই দলের কথা।

১৯ বছরের একটা বর্ণময় অধ্যায়ের যাত্রা পথে সমাপ্তি হতে চলেছে বৃহস্পতিবার। অবসর ঘোষণার পর কেটে গেছে দুই সপ্তাহ নিজেকে অনেকটাই আবেক মুক্ত করে ফেলেছেন সুনীল নিজেও তাই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে ক্যাপ্টেনের স্পষ্ট বার্তা ব্যক্তি নয় দলের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ।
যুবভারতীতে ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে সুনীল বলেন, 'অবসর নিয়ে যাবতীয় আবেগ ২ সপ্তাহ আগেই অতীত হয়ে গিয়েছে। এখন যাবতীয় ফোকাস এই ম্যাচে কারণ এই ম্যাচটা ভারতের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। সাজঘরে ফুটবলারদের প্রত্যেককে বলেছি আমার অবসরের কথা ভুল গিয়ে এই ম্যাচে ফোকাস করতে।'
বাইচুং পরবর্তী সময়ে তিনি ছিলেন ভারতীয় ফুটবলের মুখ দীর্ঘদিন একার কাঁধেই টেনেছেন ভারতীয় ফুটবলকে। কিন্তু প্রত্যেক একদিন না একদিন থামতে হয়। ব্যতিক্রম নন সুনীল বিদায় বেলায় নিজের উত্তরসূরী বেছে নিলেন সুনীল ছেত্রী। একই সঙ্গে জানিয়ে দিলেন অবসরের পর তার পরিকল্পনার কথা।
'আমাদের দলে প্রচুর নম্বর ৯ রয়েছে। সবচেয়ে বড় কথা হল, তারা সকলেই সকলের থেকে আলাদা। সেটাই আসলে দলের জন্য ভাল। আমাদের দলে মনবীর সিং আছে, শিবাশক্তি আছে, ডেভিড এসেছে। সবার বৈচিত্র, খেলার ধরন এক নয়। কোচকে ও সুযোগ করে দেয়, বিভিন্ন ম্যাচে বিভিন্ন প্লেয়ার ভালো খেলে।
বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে জিততে পারলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ভারতীয় ফুটবলের জন্য। ভারত শুধু ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে প্রবেশ করবে না। একই সঙ্গে এশিয়ার পাঁচটি শক্তিশালী দলের সঙ্গে খেলতে পারবেন। অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়ার মতো দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাবে ভারত। বৃহস্পতিবার ভারতীয় দল ম্যাচ জিততে কি নিজের অবসরের সিদ্ধান্ত উনার বিবেচনা করবেন সুনীল?
সুনীল জানিয়ে দিলেন না সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে, তবে সময়ই পেলেই গ্যালারিতে বসে ভারতীয় দলের ম্যাচ দেখব। যেখানে ভারতীয় দল যাবে সেখানেই যাওয়ার চেষ্টা করব।
অবসরের পর কোচিং করাবেন? এই প্রসঙ্গে সুনীল বলেন, 'আমি কিছুতেই কোচ হব না। কোচ হওয়া মোটেই সহজ কথা নয়। বিগত ১৯ বছর অ্য়ালার্ম ক্লকের আওয়াজেই ঘুম ভেঙেছে। প্রতিদিন ভোর সাড়ে ছ'টায় উঠেছি। কোচিংয়ে আমাকে দেখবেনই না। থেকে পাঁচ বছর আগে, আমি এই লোকটাকে(স্টিমাচ) ভারতের কোচ হতে দেখেছিলাম। তরুণ, সুদর্শন একজন কোচ। এখন ওঁর অবস্থা দেখুন।'
শেষ ম্যাচে সুনীলকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হবে ফেডারেশনের পক্ষ থেকে। এমন আইএফএ-ও একাধিক পরিকল্পনা সাজিয়ে রেখেছে সুনীলের জন্য। কলকাতা থেকেই তাঁর ফুটবলের রাজকীয় যাত্রা শুরু হয়েছিল। সুনীলের বৃত্তপূরণের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা।












Click it and Unblock the Notifications