মাঠে ফিরেছে ফুটবল: স্প্যানিশ লা-লিগায় মেসি-বেল-বেঞ্জামাদের জন্য সুখবর!
মাঠে ফিরেছে ফুটবল: স্প্যানিশ লা-লিগায় মেসি-বেল-বেঞ্জামাদের জন্য সুখবর!
করোনা আতঙ্ক কাটিয়ে স্পেনে প্র্যাকটিস শুরু। ইতিমধ্যে করোনা উদ্বেগের মাঝে জার্মানির বুন্দেসলিগা দিয়ে ইউরোপে ফুটবলের দামামা বেজে গিয়েছে। এবার স্প্যানিশ ফুটবেল প্রস্তুতিতে বল গড়ালো।
|
প্রস্তুতিতে বার্সেলোনা তারকারা
সোমবার নিয়ম নেমে গ্রুপ করে বার্সেলোনা দল প্রস্তুতি শুরু করল। এই প্রথম স্পেনে গ্রুপ করে ফুটবল প্র্যাকটিস শুরু। সামাজিক দূরত্ব বজার রাখা নিয়ে এখন কড়াকড়ি রয়েছে। করোনা আতঙ্ক পুরোপুরি কমেনি। বিশ্বজুড়ে এখনও ভাইরাসের তাণ্ডব চলছে। তাই লা-লিগা শুরু আগে সোমবারের প্রথম দলগত ট্রেনিং কড়া নজরদারি ছিল।
|
মেসিদের ফের করোনা পরীক্ষা
লা-লিগায় মাঠে বল গড়ানোর আগে মেসিদের ফের দ্বিতীয়বার করোনা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা রিপোর্ট এখন হাতে পাওয়া বাকি। ব্য়ক্তিগত প্রস্তুতি শুরুর আগে মে মাসের প্রথম সপ্তাহে স্পেনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দলের করোনা পরীক্ষা হয়েছিল।
|
প্রস্তুতিতে বিধিনিষেধ
করোনা উদ্বেগের কারণে প্রস্তুতিতে এখন নানা বিধিনিষেধ রয়েছে। প্রস্তুতির গ্রুপে এখন ১০ জনের বেশি রাখা যাবে না বলে লা-লিগার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো মেসিরা সোমবার দলগত প্রস্তুতিতে মাঠে নেমে পড়ে। এছাডা় বডি কন্ট্যাক্ট এড়িয়ে চলতে বলা হয়েছিল। পাশাপাশি ফ্রি-কিক ট্রেনিংও প্রস্তুতির প্রথম দিন বন্ধ রাখা হয়। লিওনেল মেসি-টনি ক্রুসরা বার্সা-রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম দিন এই সব নিয়ম মেনেই প্রস্তুতি সারেন।
|
দুই প্রধানে কারা নজর কাড়লেন
স্পেনে সোমবারের প্রথম দলগত ট্রেনিংয়ে বার্সেলোনা দলে লুইস সুয়ারেজ, মেসি, খোর্দি আলবা নজর কেড়েছেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ দলে রামোস, মার্সেলো, কুর্তোয়া নজর কেড়েছেন। রিয়াল মাদ্রিদে চোট সারিয়ে ইডেন হ্যাজার্ড মাঠে ফেরেন।












Click it and Unblock the Notifications