করোনা আবহেই ভারত ছাড়লেন ইস্ট-মোহনের স্প্যানিশ তারকারা, দিলেন ফেরার বার্তা

করোনা আবহেই ভারত ছাড়লেন ইস্ট-মোহনের স্প্যানিশ তারকারা, দিলেন ফেরার বার্তা

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া আতঙ্কের মধ্যেই ভারত ছাড়লেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের স্প্যানিশ ফুটবলার এবং কোচরা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে রাজধানী দিল্লি থেকে বিশেষ বিমানে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছেন কিবু ভিকুনা, মারিও রিভেরা সহ অন্যান্যরা। ফের কবে শুরু হবে ফুটবল, তা কেউ জানে না। তবু ফিরে আসার বার্তা দিয়ে গেলেন ইস্ট-মোহনের স্প্যানিশ তারকারা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৬ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে আড়াই লক্ষেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা দেড় হাজারেরও বেশি মানুষের। অন্যদিকে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লক্ষে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ২৫ হাজারেরও বেশি মানুষের।

লকডাউন

লকডাউন

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে সমস্যা যেদিকে এগোচ্ছে, তাতে মে তো বটেই জুন মাসেও দেশে অচলাবস্থা জারি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থগিত ফুটবল

স্থগিত ফুটবল

করোনা ভাইরাসের আবহে দেশে স্থগিত করে দেওয়া হয়েছে সব ধরনের ফুটবল। ২৮ ম্যাচ বাকি থাকতে বন্ধ করে দেওয়া হয়েছে আই লিগ। মোহনবাগানকে লিগের চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। যদিও দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য ১৬।

মিলল দুই প্রধান

মিলল দুই প্রধান

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে মাঠে যতই শত্রুতা থাক, বিপদের সময় দুই প্রধান যে হাত মেলাতে পিছপা হয় না, তার প্রমাণ পাওয়া গিয়েছে আগেও। পাওয়া গেল আবারও। করোনার আবহে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে খেলা স্প্যানিশ ফুটবলার কোচদের তাঁদের দেশে পাঠাতে একই বাসের ব্যবস্থা করল দুই প্রধান। রবিবার সেই বাসেই শহর ছাড়েন যুযুধান কিবু ভিকুনা ও মারিও রিভেরা শিবির।

দিল্লিতে হল্ট

দিল্লিতে হল্ট

রবিবার সকালে কলকাতার নিউটাউনের আবাসন থেকে ছেড়েছিল স্প্যানিশ ফুটবলার ও কোচদের বাস। বিহার, ঝাড়খণ্ড, বেনারস এবং আগ্রা হয়ে সোমবার বিকেলে সেই বাস রাজধানী দিল্লিতে পৌঁছয়। সোমবার রাত দিল্লির এক হোটেলে কাটান কিভু ভিকুনারা।

গন্তব্য নেদারল্যান্ডস

গন্তব্য নেদারল্যান্ডস

দিল্লি-স্থিত স্প্যানিশ দূতাবাস বেইতিয়াদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে রেখেছিল। মঙ্গলবার সকালে সেই বিমানেই নেদারল্যান্ডসের পথে পাড়ি জমিয়েছেন ইস্ট-মোহনের বিদেশি ফুটবলাররা। আমস্টারডাম থেকে তাঁরা যে যাঁর শহরে রওনা হবেন বলে জানানো হয়েছে। তবে ফের কলকাতায় ফেরার বার্তাও দিয়ে গেলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+