Kiss During World Cup: চুম্বন করে পদ খোয়ালেন? স্প্যানিশ ফুটবল কর্তার ‘কিস'-সায় ক্ষুব্ধ ফিফার শাস্তির ইঙ্গিত
চুম্বন কাণ্ডে চাপ ক্রমশই বাড়ছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুই রুবিয়ালেসের উপর। স্পেনের প্রধানমন্ত্রী এভ বিষয়ে তীব্র নিন্দা করেছেন, এবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। অযাচিত চুম্বনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা।
শোনা যাচ্ছে চাপে মুখে অবশেষে পদত্যাগ করতে চলেছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুই রুবিয়ালেস। একটি রিপোর্ট অনুসারে বৃহস্পতিবারই দেশের ফুটবল প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রুবিয়ালেস। সংবাদ সংস্থার খবর অনুসারে বৃহস্পতিবারই বৈঠকে বসেন স্পেনের ফুটবল সংস্থার কর্তারা। সেখানে রুবিয়ালেসকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

গত রবিবার সিডনিতে মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্কে জড়িয়ে পড়েন স্প্যানিশ ফুটবল সংস্থার প্রধান। দলের মিডফিল্ডার জেনিফার হারমোসো জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান।এই ঘটনা ভালোভাবে নেননি হারমোসো। সাজঘরে ফিরে জানান, রুবিয়ালেসের এই ব্যবহার তার ভালো লাগেনি। হারমোসোর সেই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক।
এই ঘটনায় প্রবল বিতর্ক শুরু হয়, একজন মহিলা ফুটবলারকে প্রকাশ্যে যেভাবে চুম্বন করেন লুই রুবিয়ালেস, তাতে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দেশের ফুটবল ফেডারেশনকে। চাপে মুখে পড়ে অবশেষে গোটা ঘটনার জন্য ক্ষমা চাইতে বাধ্য হন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, 'আমার কাছে ক্ষমা চাওয়া এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আমাকে আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে।'
একইসঙ্গে তিনিে উল্লেখ করেন, ' জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনও অসৎ উদ্দেশ্য ছাড়াই এইরকম পরিস্থিতির হয়েছে। আমি গোটা বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এই ঘটনাটা কে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।'
Que orgullosa me siento de formar parte de la familia mexicana 🇲🇽🙃 pic.twitter.com/2SgT9zJjxy
— Jenn1 Hermos0 (@Jennihermoso) August 20, 2023
স্পেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজও এই ঘটনার তীব্র নিন্দা করেন। রুবিয়ালেসকে কড়া বার্তা পাঠানো হয় স্পেনের সরকারের পক্ষ থেকে। সাংবাদিক বৈঠকে স্যাঞ্চেজ বলেন, ''রুবিয়ালেস যে ক্ষমা চেয়েছেন সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু ক্ষমা চাইলেই শুধু হবে না। তাঁকে আরও স্পষ্ট ভাবে জানাতে হবে যে কেন তিনি এই কাজ করেছেন। এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না।''
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications