Euro 2020: দুর্ভাগ্যের খেসারত দিয়ে স্লোভাকিয়ার কাছে হারল পোল্যান্ড

ইউরো কাপে জয় দিয়েই অভিযান শুরু করল স্লোভাকিয়া। দুর্ভাগ্যের খেসারত দিয়ে সেন্ট পিটার্সবার্গে গ্রুপ ই-র ম্যাচে হারল পোল্যান্ড। ইউরোর ইতিহাসে পোল্যান্ড দ্বিতীয় দল যাদের একই ম্যাচে আত্মঘাতী গোল করা ও এক ফুটবলারের লাল কার্ড দেখার খেসারত দিতে হল।

দুর্ভাগ্যের খেসারত দিয়ে স্লোভাকিয়ার কাছে হারল পোল্যান্ড

ছবি- উয়েফা ইউরো টুইটার

ম্যাচের ১৮ মিনিটে ওজসিয়েচ সাজেসনির আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। প্রথমার্ধে এই গোলের সুবাদেই এগিয়ে ছিল তারা।

৪৬ মিনিটে ক্যারল লিনেটির গোলে সমতা ফেরায় পোল্যান্ড। ৬২ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রজেগর্জ ক্রিকোওয়াইয়াক। এর সাত মিনিট পরেই জয়সূচক গোলটি করেন মিলান স্ক্রিনিয়ার।

২০১৬-র ইউরোতে শেষ ১৬ অবধি উঠলেও বিদায় নিয়েছিল জার্মানির কাছে হেরে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রাশিয়াকে হারানো-সহ টানা পাঁচ ম্যাচে অপরাজেয় থেকে এদিন খেলতে নেমেছিল স্লোভাকিয়া। অন্যদিকে, পোল্যান্ড স্লোভাকিয়ার বিরুদ্ধে নামার আগে শেষ সাতটি ম্য়াচে মাত্র একটিতে জয়ের স্বাদ পেয়েছিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালেও ইউরোর প্রস্তুতি ম্যাচে রাশিয়া ও আইসল্যান্ডের সঙ্গে ড্র করেই তাদের সন্তুষ্ট থাকতে হয়। এদিনের ম্যাচে বল দখলের লড়াইয়ে স্লোভাকিয়ার চেয়ে এগিয়ে থাকলেও পোল্যান্ড সমতা ফেরাতে সক্ষম হয়নি একাধিক গোলের সুযোগ নষ্ট করায়। এমনকী শেষ লগ্নে ফ্রাঙ্কোদস্কির সহজতম সুযোগ নষ্ট বা লেভানদস্কির মরিয়া প্রয়াসেও বল জালে জড়াতে না পারায় হারতে হল পোল্যান্ডকে। তাও দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জনে খেলে।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গেই সুইডেনের মুখোমুখি হবে স্লোভাকিয়া। অন্যদিকে, পোল্যান্ড সেভিলে স্পেনের মুখোমুখি হবে শনিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+