ফুটবলে এবার নীল কার্ড, সিন বিন! খেলোয়াড়দের উপর রাশ শক্ত করতে নতুন নিয়ম আসছে
Blue Card And Sin Bin: ফুটবলে রেফারিদের হাতে আসছে দুই নয়া অস্ত্র। নীল কার্ড ও সিন বিন। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সভাতেই বিষয়টি চূড়ান্ত হতে চলেছে।
তবে উচ্চ পর্যায়ের ফুটবলে এখনই এই নয়া অস্ত্র ব্যবহার করা যাবে না। পরীক্ষামূলকভাবে তৃণমূলস্তর দিয়েই শুরু হবে। সিন বিন অবশ্য চালু হয়েছে আগেই।
সিন বিন ও নীল কার্ডের ক্ষেত্রে শাস্তি একই রকমের। বর্তমানে রেফারিদের হাতে থাকে হলুদ ও লাল কার্ড। নতুন নিয়মে থাকবে নীল কার্ডও। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে বা ট্যাকটিক্যাল ফাউল করলে রেফারি খেলোয়াড়কে নীল কার্ড দেখিয়ে সতর্ক করতে পারেন। এতে ১০ মিনিট তিনি মাঠে থাকতে পারবেন না।
সিন বিনের ক্ষেত্রে যেটা উল্লেখ করা আছে তা হলো, কোনও ফুটবলার যদি রেফারিদের সঙ্গে জোর তর্কাতর্কি করেন বা কোনও সিদ্ধান্ত নিয়ে জোরালোভাবে অসন্তোষ ব্যক্ত করেন তাহলে তাঁকে সিন বিন নিয়মের মাধ্যমে মাঠের বাইরে পাঠাতে পারবেন রেফারি। এ ক্ষেত্রেও সর্বাধিক ১০ মিনিট ওই ফুটবলারকে মাঠের বাইরে থাকতে হবে।
আইস হকি, রাগবি, বাস্কেটবল, রোলার ডার্বির মতো খেলার পর এবার ফুটবলেও চালু হচ্ছে সিন বিন নিয়ম। এখনও পুরোপুরিভাবে জানা যায়নি এই নিয়ম কোথায় চালু হবে। তবে আইএফএবি পুরুষ ও মহিলাদের এফএ কাপে এই নিয়ম চালু করে দেওয়ার কথা জানাতে পারে।
ফুটবলের নিয়মকানুন তৈরির দায়িত্বে রয়েছে আইএফএবি। এর বোর্ড সদস্য মার্ক বালিংহ্যাম বলেছেন, অসন্তোষের ঘটনাকে কেন্দ্র করে সিন বিন-জনিত নিয়মের কথা ভাবা হয়েছে। ইংল্যান্ডের তৃণমূলস্তরের ফুটবলে এই নিয়মের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। ট্যাকটিক্যাল ফাউলের ক্ষেত্রেও এটি চালু করা যায় কিনা সেটাও দেখা হচ্ছে।
পারস্পরিক শ্রদ্ধা ও ফেয়ার প্লে সুনিশ্চিত করার লক্ষ্যে ২০১৯-২০ মরশুমে ইংল্যান্ডে তৃণমূলস্তরে পরীক্ষামূলকভাবে সিন বিন চালু করা হয়েছিল। এবার তা আরও কিছুটা উপরের ধাপে যেতে পারে। ফুটবলারদের যাতে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা না হয় সেজন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
কোনও প্লেয়ার হলুদ কার্ড দেখার পর নীল কার্ড দেখলে তাঁকে যেমন বাইরে যেতে হবে, তেমনই দুটি হলুদ কার্ড দেখে যেমন লাল কার্ড দেখার সমকক্ষ হয়ে মাঠ ছাড়তে হয়, তেমনই দুটি নীল কার্ড দেখলেও পাকাপাকিভাবে বাইরে যেতে হবে কিনা সেটাও দেখার। উল্লেখ্য, ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে প্রথম চালু হয় লাল ও হলুদ কার্ডের ব্যবহার।
রেফারির বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে হলে ক্যাপ্টেন ওনলি জোন চালুর ভাবনাচিন্তাও চলছে। সব ফুটবলাররা ঘিরে ধরে রেফারির সঙ্গে যাতে কথা না বলেন, বা রেফারির উপর চাপ তৈরি করতে না পারেন, তাঁকে হুমকি দিতে না পারেন সেক্ষেত্রে যাতে শুধু অধিনায়কই কথা বলেন সেই নিয়মের বিষয়ে ভাবনাচিন্তাও চলছে।
ম্যাচে পরিস্থিতি হলে কোনও দলকে তাঁদের অর্ধে পাঠিয়ে রেফারি কুলিং অফের বন্দোবস্ত যাতে করতে পারেন সেই নিয়ম চালু নিয়েও চর্চা রয়েছে। একজন গোলকিপার কতক্ষণ বল ধরে রাখতে পারেন সেটাও সুনির্দিষ্ট করা হতে পারে। বর্তমান নিয়ে সেই সময় ৬ সেকেন্ড। এর বেশি হলে ইনডিরেক্ট ফ্রি কিকের নিয়ম রয়েছে। তবে এই নিয়ম সব সময় মানা হয় না বলেও অভিযোগ।
আজ এ বিষয়ে ঘোষণার সম্ভাবনা থাকলেও তা মাসখানেক পিছিয়ে গেল। ২ মার্চ আইএফএবির বার্ষিক সাধারণ সভায় আলোচনার পর চূড়ান্ত ঘোষণা হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications