ISL 2021: আই লিগ জয়ী ডিফেন্ডারকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল

আই লিগ জয়ী ডিফেন্ডার’কে দলে নিল এসসি ইস্টবেঙ্গল

আই লিগ জয়ী তরুণ ডিফেন্ডার নাওচা সিং-কে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসি থেকে মনিপুরের এই ফুটবলারকে লোনে নিয়ে লাল-হলুদ। চলতি মরসুমের শেষ পর্যন্ত কার্যকর থাকবে এই লোনের মেয়াদ।

ISL 2021: আই লিগ জয়ী ডিফেন্ডার’কে দলে নিল এসসি ইস্টবেঙ্গল

২০২০-২১ মরসুমে গোকুলাম কেরলের আই লিগ জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল নাওচা সিং-এর। ২০১৯ সালে ডুরান্ড কাপ জয়ী গোকুলামের ডিফেন্সের অন্যতম স্তম্ভ ছিলেন ২২ বছর বয়সী এই ফুটবলার। মূলত ফুল ব্যাক হলেও প্রয়োজনে দুই উইং-এও খেলতে পারেন নাওচা।

ভারতীয় ফুটবলের অন্যতম প্রধানে লোনে আসার সুযোগ পাওয়ায় পাঁচ ফুট ছয় ইঞ্চির এই ফুটবলার বলেছেন, "এসসি ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। দেশের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল এবং এর সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমি চেষ্টা করবো এই মরসুমে দলকে সাহায্য করার এবং একই রকম ভাবে নিজের অভিজ্ঞতা বাডা়নোর প্রচেষ্টায় থাকব।"

তরুণ এই মনিপুরের ডিফেন্ডারকে হাতে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরাও। মশাল বাহিনীর স্প্যানিশ বস বলেছেন, "শক্তিশালী এবং যোগ্যতা সমপন্ন একজন ডিফেন্ডার নওচা। আমরা খুবই খুশি ওকে দলে পেয়ে। খুব কম বয়সে সাফল্যের স্বাদ পেয়েছে (নওচা) এবং ও জানে ভারতে বড় ক্লাবে খেলার মানে কী।"

নেরোকার ইয়ুথ সেট আপ থেকে উঠে এসেছেন নাওচা সিং। এর পর ট্রাউ এফসি'র হয়ে সই করেন তিনি। কিছু দিন ট্রাউতে কাটিয়ে ২০১৮-১৯ আই লিগে ফের নেরোকায় প্রত্যাবর্তন ঘটে তাঁর। এর পর ২০১৯ সালে তিনি সই করেন গোকুলাম কেরলের চুক্তিপত্রে। গোকুলামকে ২০১৯ সালে ডুরান্ড এবং ২০২০-২১ মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন করার পর সই করেন মুম্বই সিটি এফসি'তে। মুম্বই সিটি এফসি'র সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে নওচা সিং-এর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+