FIFA World Cup: সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ, নিয়মে বদল এনে বড় ঘোষণা করে দিল ফিফা

FIFA World Cup: আর দশ বছর পর সৌদি আরবে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

২০৩০ সালে বিশ্বকাপের একশো বছর পূর্তি। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ২০৩০-এর বিশ্বকাপ আয়োজন করবে। সেই সঙ্গে আর্জেন্তিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে হবে বিশ্বকাপের একশো বছর উদযাপনের ম্যাচগুলি।

FIFA World Cup

ফিফার ভার্চুয়াল একস্ট্রাঅর্ডিনারি কংগ্রেসে এই বড় ঘোষণাগুলি করলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০৩০ ও ২০২৪ বিশ্বকাপ আয়োজনের জন্য সিঙ্গল বিড জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই দেশগুলি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল।

ইনফান্তিনো বলেন, আমরা ফুটবলকে আরও অনেক জায়গায় ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। ফুটবলের মান অক্ষুণ্ণ রেখেই। যত বেশি দেশ অংশ নেবে ততই সুযোগও বাড়বে অনেকটাই। বিশেষজ্ঞদের অনুমান, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নারী স্বাধীনতা ও অধিকারকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

যদিও এবার বিশ্বকাপের আয়োজক দেশের নির্ধারণ হলো কিছুটা অন্যভাবে। ২০৩০-এর বিশ্বকাপের জন্য মাল্টি নেশন, কিন্তু সিঙ্গল বিড জমা পড়ে। ২০৩৪-এর জন্য বিড জমা দিয়েছিল সৌদি আরব। ফিফার সদস্যদের বলা হয়, পক্ষে ও বিপক্ষে ভোট দেওয়ার জন্য।

জানা গিয়েছে, ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের ম্যাচগুলি শুরুর দিকে হবে আর্জেন্তিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। বিশ্বকাপ আয়োজন করবে অন্য তিন দেশ- পর্তুগাল, মরক্কো ও স্পেন। ২০৩৪ সালে সৌদি আরবে বিশ্বকাপ, মধ্য-প্রাচ্যে এই নিয়ে দ্বিতীয়বার।

বিবিসি স্পোর্টস সূত্রে খবর, ফুটবল অ্যাসোসিয়েশন মাল্টি নেশন হোস্ট ও সৌদি আরবের পক্ষেই ভোট দিয়েছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনও। তবে নরওয়ের ভোটদান থেকে বিরত ছিল। উল্লেখ্য, কাতারে হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপ। ২০২৬ সালে হবে উত্তর আমেরিকায়। এরপর ২০৩০ সালে হবে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায়।

২০৩০ সালের বিশ্বকাপ একাধিক দেশ আয়োজন করাই সৌদি আরবের ক্ষেত্রে সুযোগ করে দিয়েছিল। এশিয়া ও ওশেনিয়ার দেশগুলি চার সপ্তাহ সুযোগ পেয়েছিল বিড জমা দেওয়ার ক্ষেত্রে। শুধু সৌদি আরবই জমা দিতে পেরেছিল।

সৌদি আরব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় অন্তত ১৫টি স্টেডিয়ামকে আরও উন্নত করা হবে বলে জানা যাচ্ছে। ১০৪টি ম্যাচ থাকবে। ফলে সেই দেশের শ্রম আইন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার যাঁরা স্টেডিয়াম, হোটেল, পরিবহন পরিকাঠামোর নির্মাণকাজে থাকবেন, তাঁদের কী ধরনের পরিস্থিতিতে থাকতে হবে সেদিকে থাকবে সকলের নজর।

সৌদি আরব বিড জমা দেওয়ার পর সে দেশের মানবাধিকারের বিষয়টিকে ফিফা যথাযথভাবে গুরুত্ব দেয়নি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল। রাষ্ট্রসংঘও সমালোচনা করেছিল। যদিও এর কোনও কিছুই তাদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পথে অন্তরায় হয়নি। যদিও কাতারের মতো আগামী দিনে সৌদি আরব ও ফিফাকে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলবে সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+