Santosh Trophy: প্রতিশ্রুতির এক সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র তুলে দিলেন মমতা, রবিদের সরকারি চাকরির স্বপ্নপূরণ

কথা রাখল রাজ্য সরকার। অত্যন্ত দ্রুততার সঙ্গেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের চাকরিতে নিয়োগ করল রাজ্য প্রশাসন। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবলারদের হাতে রাজ্য সরকারিব চাকরির নিযোগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবলাররা পুলিশে চাকরি পেলেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে চাকরি দেওয়া হল তাদের।

গত ৩১ ডিসেম্বর ফাইনালে কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলা। ১ জানুয়ারি রাতে কলকাতায় ফেরে বাংলা দল। ২ জানুয়ারি নবান্নে কোচ-ফুটবলাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেখানেই মুখ্যমন্ত্রী প্রত্যেক ফুটবলারকে চারকির প্রতিশ্রুতি দেন। এক সপ্তাহের মধ্যেই চাকরির নিয়োগ পত্র হাতে পেয়ে গেলেন বঙ্গ ফুটবলাররা।

গত শুক্রবার থেকেই প্রক্রিয়া শুরু হয়ে যায় ফুটবলারদের সরকারি চাকরি প্রদানের। আইএফএ অফিসে রাজ্য সরকারের আধিকারিকেরা এসে খেলোয়াড়দের প্রয়োজনীয় আবেদন পত্র পূরণের কাজ সম্পন্ন করেন। নব মহাকরণ বিল্ডিং থেকে ক্রীড়া দফতরের দুই পদাধিকারী গৌতম বিশ্বাস ও মুকেশ কুমার সিং আইএফএ অফিসে শুক্রবার আসেন। ফুটবলারদের নথি জমা করে সইসাবুদের কাজ শুরু হয়ে যায়। বাংলা দলের ফুটবলারদের পুলিশের চাকরি দেওয়া হবে বলেই সূত্রের খবর ছিল। সেই মতোই পুলিশ বিভাগেই চাকরি দেওয়া হল।

বুধবার সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলা দলের কোচ ও ফুটবলারদের। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমে সংবর্ধনা দেওয়া হয় ফুটবলার এবং কোচ সঞ্জয় সেনকে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সব ফুটবলারদের হাতে একে একে চাকরির নিযোগ পত্র তুলে দেন।

ISL Derby: ডার্বির মহড়া শুরু মোহনবাগান এসজির, স্বস্তি দিয়েই দলের সঙ্গে অনুশীলনে দুই তারকা বিদেশি
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। ফুটবলে বাংলা ভারতসেরা হয়েছে। এর জন্য কোচ সঞ্জয় সেন সহ সমস্ত ফুটবলারদের সহ আইএফএ-র সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ ফুটবলারদের চাকরির নিয়োঘ পত্র তুলে দেওয়া হল সাব-ইন্সপেক্টর পদে। ফলে চিন্তার কোনও কারণ নেই।

মহমেডান, মোহনবাগান হয়ে বাংলা দল, সঞ্জয় সেন মানেই সাফল্য। সাত বছর পর বাংলা দলকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছেন সঞ্জয় সেন। বুধবার সরকারি অনুষ্ঠানে , কোচ সঞ্জয় সেনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রায় সব ফুটবলাররা। অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্র। পাশে উপস্থিত ছিলেন দেব, জুন মালিয়ারা।

ইতিমধ্যেই রবি হাঁসদার আইএসএলে দলে যোগ দেওয়ার স্বপ্নও পূরণ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+