Sandesh Jhingan:আশঙ্কাই সত্যি হল, বড় চোট পেয়ে বিশ্বকাপের বাছাই পর্বের আগের স্টিমাচের চিন্তা বাড়ালেন সন্দেশ
আশঙ্কাই সত্যি হল। বাকি মরশুমের জন্য আইএসএল থেকে ছিটকে গেলেরন সন্দেশ জিঙ্ঘান। বড় চোটের কবলে পড়েছেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। ফলে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে পঞ্জাব তনয়কে। এমনকি তাঁর চোটে চিন্তা বাড়ল ইগর স্টিমাচেরও।
এএফসি এশিয়ান কাপ ২০২৩-এ ভারতীয় দলের হয়ে খেলার সময় সন্দেশ জিঙ্ঘান তার ডান হাঁটুতে চোট পেয়েছেন। চোটের পরে সন্দেশ বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছে আপাতত তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। আপাতত মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু রবিবার পাওয়া গেল বিরাট আপডেট।

এই নিয়ে দ্বিতীয়বার এসিএল ইনজুরির কবলে পড়লেন সন্দেশ। এরআগে ২০১৯-২০ মরশুমেও দীর্ঘ সময়ের জন্য একই কারণে খেলতে পারেননি ভারতীয় দলের এই ডিফেন্ডার। কয়েক বছরের মধ্যেই ফের এসিএল হল তাঁর। ফলে সন্দেশের কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এএফসি এশিয়ান কাপের ব্যর্থতা এখন অতীত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বই এখন পাখির চোখ ভারতীয় দলের কাছে। কাতারের ব্যর্থতা ভুলে বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বে নতুন উদ্যেমে ঝাঁপাতে চাইছেন কোচ স্টিমাচ।আগামী ২১ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে সৌদি আরবে অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত। এরপর ২৬ মার্চ একই প্রতিপক্ষের বিরুদ্ধে গুয়াহাটিতে হোম ম্যাচ খেলতে ব্লু ব্রিগেড। ১১ জুন কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা রয়েছে ভারতের। এরপর কাতারে অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচ গুলিতে সন্দেশকে বাইরে রেখেই দল সাজাতে হবে স্টিমাচকে।
ভারতীয় দল থেকে বড় চোট নিয়ে ফেরার পরই সন্দেশের বিকল্প ফুটবলার দলে নিয়ে নেয় এফসি গোয়া। কারণ এসিএল হওয়ায় অস্ত্রপচার করাতে হবে সন্দেশকে। তারপর চলবে রিহ্যাব পর্ব। ফলে তারকা ডিফেন্ডারের দলে ফিরতে অনেকটা সময় লাগবে।












Click it and Unblock the Notifications