India vs Malaysia: ভারতীয় দলে সন্দেশের প্রত্যাবর্তন, মালয়েশিয়ার বিরুদ্ধে দ্বৈরথে নতুন মুখ ইরফান

India vs Malaysia: ভারতীয় ফুটবল দল ১৮ নভেম্বরে হায়দরাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আজ সেই ম্যাচের দল ঘোষণা হলো।

জানুয়ারি থেকে হাঁটুর চোট বাইরে রেখেছিল সন্দেশ ঝিঙ্গনকে। আইএসএলে ফিরে তিনি ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। এবার তিনি ফিরলেন জাতীয় দলে।

India vs Malaysia

মালয়েশিয়া ম্যাচের জন্য ২৬ জনের দল এদিন ঘোষণা করা হয়েছে। হাঁটুর চোটের কারণে ভারতের হয়ে এশিয়ান কাপের প্রায় পুরোটাই খেলতে পারেননি সন্দেশ। আইএসএলের অনেকগুলি ম্যাচও মিস করেন। এশিয়ান কাপে সিরিয়া ম্যাচে ডান হাঁটুতে চোট লেগেছিল এফসি গোয়ার সেন্টার-ব্যাক সন্দেশের।

সেই চোটই তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল। ১০ মাস পর নীল জার্সিতে নামলে নিশ্চিতভাবে মানোলো মার্কুয়েজের প্রশিক্ষণাধীন ভারতীয় দলের রক্ষণভাগ মজবুত হবে। ভারতীয় দলের হেড কোচ হিসেবে ইগর স্টিমাচের স্থলাভিষিক্ত হলেও মার্কুয়েজ ভারতীয় দলকে এখনও জয় এনে দিতে পারেননি।

ভারতীয় দলে এই প্রথম ডাক পেলেন চেন্নাইয়িন এফসির প্রতিশ্রুতিবান স্ট্রাইকার ইরফান ইয়াড়ওয়াড়। আওয়েন কয়েলের দলের হয়ে বছর তেইশের ইরফান চলতি আইএসএলে সাতটি ম্যাচে একটি গোল করেছেন, তাঁর নামের পাশে দুটি অ্যাসিস্ট (গোল করানোর ক্ষেত্রে অবদান রাখা) রয়েছে।

ভারতীয় দলে উল্লেখযোগ্যদের মধ্যে জায়গা ধরে রেখেছেন চেন্নাইয়িন এফসিতে খেলা ফারুখ চৌধুরী। দলে ডাকা হলো মোহনবাগান সুপার জায়ান্টের অনিরুদ্ধ থাপা, লালেংমাউইয়া রালতে (আপুইয়া), নর্থইস্ট ইউনাইটেড এফসির জিতিন এমএস, কেরালা ব্লাস্টার্স এফসির ভিবিন মোহাননকে।

মুম্বই সিটি এফসির হমিংথানমাউইয়া রালসে (ভালপুইয়া), বেঙ্গালুরু এফসির রাহুল ভেকে ফেরাতেও ভারতের রক্ষণভাগ আরও জমাট বাঁধবে বলে মনে রা হচ্ছে। মার্কুয়েজের ভারত শেষ খেলেছে ভিয়েতনামের বিরুদ্ধে। গত ১২ অক্টোবর সেই ম্য়াচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ইন্টারকন্টিনেন্টাল কাপে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে ভারতীয় দল। মার্কুয়েজের দল মালয়েশিয়া ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া।

মালয়েশিয়া ম্যাচের ভারতীয় দল: গোলকিপার- অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু ও বিশাল কাইথ। ডিফেন্ডার- আকাশ সাঙ্গোয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিং কনশাম, হমিংথানমাউইয়া রালতে, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নওরেম, সন্দেশ ঝিঙ্গন। মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্দেজ, জিকসন সিং থৌনাওজাম, জিতিন এমএস, লালেংমাউইয়া রালতে, লিস্টন কোলাসো, সুরেশ সিং ওয়াংজাম, ভিবিন মোহানন। ফরওয়ার্ড- এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াড়ওয়াড়, ফারুখ চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+