Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাশিয়ার ফুটবলার পেনাল্টি থেকে গোল করলেন চমকপ্রদভাবে! ভিডিও না দেখলে মিস করবেন

গোল করে সমারসল্ট সেলিব্রেশনে মাতেন ফুটবলরার। এমন দৃশ্য নতুন নয়। কিন্তু যদি সেই সমারসল্ট দেখা যায় পেনাল্টি থেকে গোল করার সময়? অবাক করা কাণ্ড ফের ঘটালেন রাশিয়ার ফুটবলার নোরিক আবদালিয়ান। তাঁর ব্যাকফ্লিপ পেনাল্টির গোলের ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে। যদিও বছর চারেক আগেও একইভাবে গোল করেছিলেন তিনি।

রাশিয়ার ফুটবলার পেনাল্টি থেকে গোল করলেন চমকপ্রদভাবে

পেনাল্টি থেকে গোল যেমন হয় বেশিরভাগ ক্ষেত্রে, তেমনই অনেক তারকা কিংবা মহাতারকারাও পেনাল্টি নষ্ট করেছেন। অনেক ফুটবলারই পেনাল্টি মারতে পারদর্শী। তাঁদেরই একজন নোরিক আবদালিয়ান (Norik Avdalyan)। গোলকিপারকে বোকা বানিয়ে পেনাল্টি থেকে বল জালে জড়াতে তিনি সাহায্য নিচ্ছেন এক অভিনব কৌশলের। নেফিস কাজানের হয়ে তিনি যেভাবে গোল করলেন তা অবশ্য আগেও দেখা গিয়েছে। এভাবে গোল করাটা যে ফ্লুক নয় ফের একই কায়দায় গোল করে নোরিক তার প্রমাণও রাখলেন।

ব্যাকফ্লিপে পেনাল্টি থেকে এর আগে নোরিক গোল করেছিলেন রুবিন কাজানের যুব দলের হয়ে। সেবারও তাঁর গোলের ভিডিও ভাইরাল হয়েছিল। পুনরাবৃত্তি হলো এবারও। সোশ্যাল মিডিয়ায় তাঁর এমন আজব কায়দায় গোলের দৃশ্য দেখে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। একে বৃষ্টি পড়ছিল। পেনাল্টি নেওয়ার সময় কয়েক পা দৌড়ে এসে শট নেন নোরিক। একটুও না থমকে শট নিয়ে তিনি সমারসল্ট দেন। গোলকিপার তাঁর ডানদিকে ঝাঁপিয়েছিলেন। গোলকিপারের বাঁ দিকে গোলপোস্টের কোণ দিয়ে বল জালে জড়িয়ে যায়।

নোরিকের এমন গোল যাঁরা মাঠে বসে দেখলেন তাঁরা নিশ্চিতভাবেই ভাগ্যবান। চার বছরের ব্যবধানে ব্যাকফ্লিপে পেনাল্টি থেকে গোল সচরাচর দেখাই যায় না। সোশ্যাল মিডিয়ায় তাই এই ভিডিও শেয়ার করে অনেকেই আক্ষেপ করেছেন মাঠে বসে এমন গোল দেখতে না পারার জন্য। আবার অনেকে মনে করছেন, নোরিককে অনুসরণ করে অন্য ফুটবলাররা এমন কায়দা রপ্তও করতে পারেন। গো প্রো ক্যামেরার সাহায্যে আবদালিয়ানের এক সতীর্থ এই গোলের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন। জানা গিয়েছে, ম্যাচটি আয়োজন করেছিলেন ইউটিউবাররা। পেশাদার ফুটবলারদের সঙ্গে অংশ নেন সেমি-প্রফেশনাল ফুটবলাররা। নোরিকের জার্সি নম্বর '০০৭' দেখে তাঁর তুলনা শুরু হয়েছে জেমস বন্ডের সঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+