Ronaldinho: মমতার সঙ্গে সাক্ষাৎ রোনাল্ডিনহোর, উপহার দিলেন ব্রাজিলের জার্সি, মুখ্যমন্ত্রীর থেকে পেলেন জয়ী বল
Ronaldinho: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে মিনিট ১৫ সময় কাটালেন রোনাল্ডিনহো। ব্রাজিলের কিংবদন্তি এই প্রাক্তন বিশ্বকাপার গতকালই শহরে এসেছেন। আজ বিকেল ৩টে ৪৬ মিনিট নাগাদ তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যান।
আজ সকালে রোনাল্ডিনহো রাজারহাটে তাঁর আকাদেমিতে গিয়েছিলেন। সেখান থেকে যান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এরপর তিনি আহিরীটোলা যুবক বৃন্দের মণ্ডপ ঘুরে কালীঘাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।

রোনাল্ডিনহোকে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিয়ে যান রাজ্যের মন্ত্রী শতদ্রু দত্ত। ছিলেন রোনাল্ডিনহোর কলকাতা সফর সুনিশ্চিত করার প্রধান কারিগর তথা স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। রোনাল্ডিনহোকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দিলেন জয়ী বল।
এ ছাড়াও ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য অলিম্পিক্স সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, কালীঘাট এমএস-সহ বিভিন্ন ক্লাবের জার্সি উপহার দেওয়া হয় রোনাল্ডিনহোকে।
মুখ্যমন্ত্রীর বাড়ির অন্দরে প্রবেশের আগে তাঁর হাতে ব্রাজিলের জার্সি উপহার হিসেবে তুলে দেন রোনাল্ডিনহো। মিনিট দশেক তিনি একান্তে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অতিথি আপ্যায়নের যাবতীয় বন্দোবস্ত আগে থেকেই করে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। ঘড়ির কাঁটা চারটের ঘর পেরোতেই হাসিমুখে বেরিয়ে আসেন রোনাল্ডিনহো।
কলকাতায় আসার আগেই রোনাল্ডিনহো জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্রাজিলের জার্সি উপহার দিতে চান। আজ সেই কাজটা সেরে ফেললেন। এ ছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ক্রিকেট শেখার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। কাল সেন্ট জেভিয়ার্স কলেজে সৌরভের সঙ্গে রোনাল্ডিনহোর দেখা হতে পারে।

আজ সন্ধ্যায় ইমামির একটি ইভেন্টে যোগ দিয়েই নরেন্দ্রপুর ও বারুইপুরে দুটি পুজোমণ্ডপে যাবেন রোনাল্ডিনহো। তার মধ্যে একটির থিম লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির অধিনায়কত্বে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়। আজ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করেন রোনাল্ডিনহো।
এরপর দিয়েগো মারাদোনার মূর্তিতে মাল্যদান করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠেই নেমে পড়েন বল পায়ে। গোলকিপার হিসেবে তখন দাঁড়িয়ে মন্ত্রী সুজিত বোস। মজা করে রোনাল্ডিনহো বলেন, শট নিতে নার্ভাস লাগছে। যদিও পেনাল্টি থেকে রোনাল্ডিনহো গোল করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। কাল রোনাল্ডিনহোকে ফের বল পায়ে দেখা যাবে।
সকালে সেন্ট জেভিয়ার্স কলেজের অনুষ্ঠানে যোগ দিয়ে যাবেন ভবানী ভবনে। সেখানে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এরপর আলিপুর বডিগার্ড লাইনে অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে সোজা চলে যাবেন মহেশতলা।
বাটানগরে ফুটবল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি বনাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অল-স্টার দলের প্রদর্শনী ম্যাচে বল পায়ে নামার কথা রয়েছে রোনাল্ডিনহোর। সেখান থেকে ফেরার পথে ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীর মণ্ডপেও যাবেন। রাতে যোগ দেবেন তাহাদের কথা অনুষ্ঠানে। বুধবার সকালে রিষড়া ঘুরে বাংলাদেশের বিমান ধরবেন রোনাল্ডিনহো।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications