পাকিস্তানের মাটিতে ব্রাজিল, ধুন্ধুমার প্রদর্শনী ম্যাচ দেখার আশায় পাকিস্তানবাসীরা
ভারতে বহুবার বহু তারকা ফুটবলার এসেছেন, এবার পাকিস্তানের সৌভাগ্য। প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো প্রদর্শনী ম্যাচ খেলতে পৌঁছলেন পাকিস্তানে।
পাকিস্তান জমজমাট। ভারতে ফুটবল প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন হেভিওয়েট ফুটবলার এসেছেন। পেলে থেকে মারাদোনা, মেসি থেকে অলিভার কান। সকলেই এসেছেন ভারতে। কিন্তু পাকিস্তানে কেউ বড় একটা যাননি। সেই অবস্থায় পাক সফরে তাবড় প্রাক্তন ফুটবলারদের টিম।[আরও পড়ুন:ম্যানচেস্টার ইউনাইটেড এবার কলকাতায়, এটিকের কোচ পদে প্রাক্তন ম্যান ইউ তারকা]
রয়েছেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো, রবার্তো কার্লোস। এছাড়াও রয়েছেন ফরাসি ফুটবলার নিকোলাস আনেলকা, রবার্ট পিরেস ,ইংলিশ ফুটবলার রায়ান গিগস। সব মিলিয়ে পাকিস্তান জমজমাট। পাকিস্তানে নিরাপত্তার অভাবে বিভিন্ন দেশ ক্রিকেট খেলতে যেতে যেখানে অস্বীকার করে সেখানে এই তারকাদের উপস্থিতিতে দারুণ পাকিস্তানি ফুটবল ফ্যানরাও। সামরিক বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় রাখা হয়েছে এই ফুটবলারদের। লেজার লিগ এবং ওয়ার্ল্ড গ্রুপ উদ্যোগে পাকিস্তানে ফুটবল বিস্তারের জন্য দুটি প্রদর্শনী ম্যাচে খেলবেন এই তারকারা।[আরও পড়ুন:আইএসএল-এ এটিকের চমক, আইলিগজয়ী দলের কোচকে আনছে সৌরভের দল]

এদিকে পাকিস্তান পৌঁছে দারুণ খুশি রোনাল্ডিনহো। জানিয়েছেন 'আমি দারুণ খুশি পাকিস্তানে খেলতে পেরে।' এছাড়াও তিনি জানিয়েছেন,'পাকিস্তানের তরুণ প্রজন্ম ভাল করে খেলুক, তার জন্য আমাদের যা করা প্রয়োজন তাই করব।'
রায়ান গিগসও জানিয়েছেন এই ধরণের প্রতিযোগিতায় খেলতে নামতে পেরে তিনি দারুণ খুশি। এই প্রদর্শনী ম্যাচের উদ্যোক্তারা আশাবাদী এই টুর্নামেন্ট সফল হবে। এদিকে বিদেশিদের ৪ থেকে ৬ লক্ষ ডলার পাওনা দেওয়ার চুক্তি থাকলেও তাঁদের সঙ্গে যে ফুটবলাররা থাকবেন তাদের কোনও অর্থ দেওয়ার কথা দেয়নি আয়োজকরা। ফলে হালকা হলেও বিতর্ক একটা থেকে যাচ্ছে।












Click it and Unblock the Notifications