Ronaldinho: রোনাল্ডিনহোর হাতে মা দুর্গা, জেনে নিন কলকাতায় ব্রাজিলিয়ান তারকার সফরসূচি
দেবীপক্ষের শুরুতেই কলকাতাবাসীর জন্য বিরাট সুখবর। শারদীয়ার মরসুমে শহরে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলের নক্ষত্র রোনাল্ডিনহো। রবিবার কলকাতায় আসছেন ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। শহরবাসী ইতিমধ্যেই পুজোর মুডে ঢুকে পড়েছেন। ব্রাজিলিয়ান তারকা এবারের পুজোর বাড়তি আকর্ষণ। আগামী কয়েকদিন ঠাসা কর্মসূচি রয়েছে রোনাল্ডিনহোর। এমনকি কলকাতার পাশপাশি যাবেন বাংলাদেশেও।
ইতিপূর্বে পেলে, মারাদোনা, কাফুকে যিনি কলকাতায় এনেছিলেন সেই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তই ব্রাজিলিয়ান নক্ষত্রকে কলকাতায় আনার মূল কাণ্ডারী। ইতিমধ্যেই তিনি রোনাল্ডিনহোকে আনতেও চলে গিয়েছেন। সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেছেন শতদ্রু। ব্রাজিলের প্রাক্তন ফুটবলারের হাতে মা দুর্গার একটি মূর্তি তুলে দিতে দেখা যাচ্ছে তাঁকে।

তিন দিনের সফরে এলেও ঠাসা সূচি রয়েছে রোনাল্ডিনহোর। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই ক্লাবেই যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা। পাশাপাশি তাঁকে কিছুটা সময় খেলতেও দেখা যেতে পারে। ১৭ অক্টোবর বাটা স্টেডিয়ামে একটি প্রর্দশনী ম্যাচ রয়েছে। যেখানে বল পায়ে ফের রোনাল্ডিনহোর ম্যাজিক দেখা যাবে।
কলকাতার একাধিক পুজো মন্ডপেও যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা। তারমধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। নরেন্দ্রপুর গ্রিনপার্ক দুর্গা পুজো মণ্ডপে তাঁকে নিয়ে যাওয়া হতে পারে। এই ক্লাবে কাতার বিশ্বকাপ ফাইনালের ভেনু লুসেইল স্টেডিয়ামের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ।
সোমবার রাজারহাটে একটি ফুটবল কোচিং সেন্টারে যাবেন ব্রাজিলিয়ান তারকা। সেখানে বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাবেন এবং মূল্যবান টিপস দেবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য। সেখানে আরও কিছু অনুষ্ঠান রয়েছে তাঁর। এই অ্যাকাডেমিটি মূলত রোনাল্ডিনহোর কোচিং সেন্টারের অর্ন্তভুক্ত। সেখানে দুটি মহিলা ফুটবল দলের হাতে ক্রীড়া সরঞ্জামও তুলে দেবেন ব্রাজিলের প্রাক্তন এই ফুটবলার।

রোনাল্ডিনহোর সফরসূচিতে রয়েছে আরও একাধিক কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জার্সিও তুলে দিতে চান ব্রাজিলের ফুটবল নক্ষত্র। এখানেই শেষ নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতার দাদার কাছ থেকে তিনি শিখতে চান ক্রিকেটও।
এর আগে কলকাতায় এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিলোত্তমা মাতিয়ে গিয়েছেন মারাদোনাও। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও আসেন কলকাতায়। কয়েক মাস আগেই শতদ্রু দত্তের প্রচেষ্টায় কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
এবার পুজোয় কিন্তু বাড়তি আকর্ষণ হতে চলেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। পুজোর সঙ্গে ফুটবল, শারদীয়াতে বোনাস বাঙালির জন্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications